advertisement

Purulia News : ন্যায্য পাওনা পাচ্ছেন না, পিএফ, ইন্সুরেন্স, মেডিকেল কোনও কিছু নেই! বিক্ষোভে এই সংস্থার কর্মচারীরা

Last Updated:

নিজেদের দাবি পূরণের জন্য তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছে বাগমুণ্ডির পিপিএসপি কর্মীরা , দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি!

+
ন্যায্য

ন্যায্য পাওনা পাচ্ছেন না, পিএফ , ইন্সুরেন্স, মেডিকেল কোনও কিছু নেই! বিক্ষোভে এই সংস্থার কর্মচারীরা

পুরুলিয়া: বেশ কিছু দাবি-দাওকে সামনে রেখে বাগমুণ্ডি পিপিএসপি অফিস চত্বরে তিন দিনের অবস্থান-বিক্ষোভের ডাক দিয়েছেন অস্থায়ী কর্মীরা। অস্থায়ী কর্মীদের দাবি , দীর্ঘদিন ধরে তারা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে‌ন ৷ সময় কমিয়ে দিয়ে তাদের উপযুক্ত অর্থ দেওয়া হচ্ছে না , পিএফ , ইন্সুরেন্স , মেডিকেল কোনও কিছুই তাদের জন্য নেই।
এই সমস্যার কথা বারংবার কন্ট্রাক্টার ও শ্রম আধিকারিক , পিপিএসপি আধিকারিকের কাছে জানানো হলেও কোন সূরাহা মেলেনি বলে অভিযোগ অস্থায়ী কর্মীদের। এই ধর্মঘট আগামী তিনদিন ব্যাপী চলবে বলে জানান তারা। ‌ পাশাপাশি তারা এও বলেন , তাদের দাবি মানা না হলে আগামী দিনে কর্ম বিরতির ডাক দিয়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। দ্রুত তাদের সমস্যার সমাধান কর্তৃপক্ষ করুক এমনটাই আশা রাখছেন তারা ।
advertisement
advertisement
বাঘমুনডি পিপিএসপিতে বিভিন্ন কন্টাক্ট এর মাধ্যমে নিযুক্ত হওয়া ইলেকট্রিক্যাল , মেনটেনেন্স , সুপারভাইজার , ড্রাইভার-সহ আরও বিভিন্ন বিভাগের কর্মরত অস্থায়ী কর্মীরা, দীর্ঘদিন ধরে নানান সমস্যার মধ্যে রয়েছেন। বারংবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও তাদের সমস্যা সমাধান হয়নি। অবশেষে কোনও উপায় না পেয়ে তারা অবস্থান-বিক্ষোভের পথ বেছে নেন । বাগমুন্ডি পিপিএসপি অফিসের অস্থায়ী কর্মীদের বিক্ষোভের ফলে অফিসের কাজে নানান সমস্যার সৃষ্টি হয় ।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News : ন্যায্য পাওনা পাচ্ছেন না, পিএফ, ইন্সুরেন্স, মেডিকেল কোনও কিছু নেই! বিক্ষোভে এই সংস্থার কর্মচারীরা
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement