advertisement

Purulia News : এত বড় পদ পেয়েও আজও তিনি লম্বু মিস্ত্রি, কাজ করেন মোটর মেকানিকের, আসলে তিনি কে

Last Updated:

প্রতিনিয়ত সমস্ত রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের দুর্নীতির খবর যখন প্রকাশ্যে আসছে তখন পুরুলিয়া শহরে লম্বোদর মাহাতোর মতো একজন সৎ মিস্ত্রি শহরবাসীর মনে দাগ কাটছে।

+
উপপ্রধান

উপপ্রধান যখন মেকানিক

পুরুলিয়া : পুরুলিয়া শহর জুড়ে গাড়ির মেরামতের রয়েছে বহু দোকান। গাড়ি খারাপ হলেই সেই সব গ্যারেজে ভিড় জমান শহরবাসী। তবে এক অনন্য গ্যারেজের ছবি ধরা পরল শহর পুরুলিয়ায়। পুরুলিয়া শহরের উপকণ্ঠে আমডিহা এলাকায় রয়েছে লম্বু মিস্ত্রির গ্যারেজ। ৫ ফুট ৬ ইঞ্চি হাইটের রোগা পাতলা একটা লোক। নাম লম্বোদর মাহাত এলাকার মানুষদের কাছে লম্বু মিস্ত্রি নামেই বেশি পরিচিত।
তাঁর নিপুন হাতের কাজের রয়েছে দারুন কদর। তবে লম্বু মিস্ত্রির আরও একটি পরিচয় রয়েছে। তৃণমূল পরিচালিত ভাগাবাঁধ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি। ‌ ২০১৯ সালে ভোটে জিতে উপপ্রধানের দায়িত্ব পেয়েছেন কিন্তু নিজের পেশা বদল করেননি তিনি। আজও সাদামাটা পোশাকে নিজের হাতেই গ্যারেজের সমস্ত কাজ করেন। উপপ্রধান হওয়ার পরেও ভাঙাচোরা মোটর বাইকে করেই সমস্ত জায়গায় যান তিনি। এমনকি স্মার্ট ফোনও তার নেই। বলা যেতেই পারে বিলাসিতার চিহ্নমাত্র নেই তাঁর দৈনন্দিন জীবনে।
advertisement
advertisement
এ বিষয়ে লম্বোদর মাহাতো বলেন যে তিনি সমস্ত দলের লোকেদেরই বাইক মেরামত করেন। এটাই তার পেশা, রাজনীতির সঙ্গে যুক্ত হলেও তিনি পেশা বদল কোনদিন করবেন না। তিনি দলের কাজ করার পাশাপাশি গ্যারেজের সমস্ত কাজ করেন। কোন দিকেই ত্রুটি রাখেন না।
advertisement
দীর্ঘদিন ধরে লম্বু মিস্ত্রির গ্যারেজে কাজ করা এক কর্মচারীর দাবি , লম্বোদর মাহাতো ভীষণ ভালো মানুষ। উনি সকলের কথাই চিন্তা করেন। সবারই সঙ্গেই ওনার যথেষ্ট সুসম্পর্ক রয়েছে। লম্বু মিস্ত্রীর এহেন সৎ ও স্বচ্ছ জীবন যাপনের জন্য খুশি তার পরিবারের সদস্যরাও।
advertisement
তার ভাইপো বলেন , উপপ্রধান হওয়ার পূর্বেও তার কাকা যেমনটা ছিলেন , তাদের বাড়ির পরিস্থিতি যেমন ছিল আজও তেমনই রয়েছে। কাকাকে নিয়ে যথেষ্ট গর্ববোধ করেন তিনি। ‌
প্রতিনিয়ত সমস্ত রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের দুর্নীতির খবর যখন প্রকাশ্যে আসছে তখন পুরুলিয়া শহরে লম্বোদর মাহাতোর মতো একজন সৎ মিস্ত্রি শহরবাসীর মনে দাগ কাটছে।
advertisement
Sharmistha Banerjee
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News : এত বড় পদ পেয়েও আজও তিনি লম্বু মিস্ত্রি, কাজ করেন মোটর মেকানিকের, আসলে তিনি কে
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement