advertisement

Purulia News: সদ্যোজাত শিশু উদ্ধার ঘিরে চাঞ্চল্য রঘুনাথপুরে!

Last Updated:

সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো রঘুনাথপুরে। ঘটনাটি ঘটে রঘুনাথপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে। উল্লেখ্য, মঙ্গলবার সকালে রঘুনাথপুর পৌরসভা এলাকার ১০ নম্বর ওয়ার্ডের ঝোপের ধারে এক সদ্যোজাত শিশুর মৃতদেহ দেখতে পান এলাকার বাসিন্দারা।

+
title=

#পুরুলিয়া : সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো রঘুনাথপুরে। ঘটনাটি ঘটে রঘুনাথপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে। উল্লেখ্য, মঙ্গলবার সকালে রঘুনাথপুর পৌরসভা এলাকার ১০ নম্বর ওয়ার্ডের ঝোপের ধারে এক সদ্যোজাত শিশুর মৃতদেহ দেখতে পান এলাকার বাসিন্দারা। ঘটনার খবর চাউর হতেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বহু উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। মৃত সদ্যোজাত শিশুর সঠিক পরিচয় জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রঘুনাথপুর পৌরসভা এলাকার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব বাগদী। তিনি বলেন, সম্ভবত হাসপাতাল থেকে কেউ বাচ্চাটিকে এনে এখানে ফেলে রেখে গেছে। এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয় এতে পরিবেশ নষ্ট হচ্ছে। মানুষের মনে নেতিবাচক প্রভাব পড়ছে। এই ধরনের ঘটনা আগামী দিনে যাতে কখনোই না ঘটে সেটাই সকলের কাম্য।
advertisement
আরও পড়ুনঃ বরাত জোরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল গৃহস্থের সদস্যরা!
শিশুটির পরিচয় খুঁজে বের করে ঘটনার সঠিক তদন্ত হোক দাবী রাখেন তিনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথপুর থানার পুলিশ। মৃত সদ্যোজাত শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায় রঘুনাথপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছেন তারা। তদন্তের পরেই পরবর্তী দিনে ঘটনার আসল কারণ জানা যাবে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা।
advertisement
advertisement
Sharmistha Banerjee Bairagi
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: সদ্যোজাত শিশু উদ্ধার ঘিরে চাঞ্চল্য রঘুনাথপুরে!
Next Article
advertisement
Ranveer Singh: "কোনও সুপারস্টার আইনের উপরে নয়", কান্তারা কাণ্ডে রণবীর সিং-কে তীব্র তিরস্কার কর্ণাটক হাইকোর্টের
"কোনও সুপারস্টার আইনের উপরে নয়",কান্তারা কাণ্ডে রণবীর সিং-কে তিরস্কার কর্ণাটক হাইকোর্টের
  • রণবীর সিং কান্তরা ছবির 'দাইভা' দৃশ্যটি অনুকরণ করেছিলেন।

  • ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছিল এবং তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল।

  • কর্ণাটক হাইকোর্ট সুপারস্টারে তীব্র তিরস্কার করেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement