advertisement

Purba Medinipur News: আবারও ক্যামিলিয়ন উদ্ধার পূর্ব মেদিনীপুর জেলায়!

Last Updated:

দিঘার পর এবার ক্যামেলিয়ন উদ্ধার হল পটাশপুরে। পটাশপুর থানার অন্তর্গত পঁচেট থেকে উদ্ধার হয় লুপ্ত প্রায় ক‍্যামিলিয়ন। আর ক্যামিলিয়ন দেখতে ভিড় জমায় স্থানীয় এলাকাবাসী। পঁচেট এলাকা থেকে লুপ্ত প্রায় ক‍‍্যামিলিয়ন উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া হয় পঁচেট জুয়েল স্টার ক্লাবের পক্ষ থেকে।

+
উদ্ধার

উদ্ধার হওয়া ক্যমিলিয়ন 

#পটাশপুর : দিঘার পর এবার ক্যামেলিয়ন উদ্ধার হল পটাশপুরে। পটাশপুর থানার অন্তর্গত পঁচেট থেকে উদ্ধার হয় লুপ্ত প্রায় ক‍্যামিলিয়ন। আর ক্যামিলিয়ন দেখতে ভিড় জমায় স্থানীয় এলাকাবাসী। পঁচেট এলাকা থেকে লুপ্ত প্রায় ক‍‍্যামিলিয়ন উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া হয় পঁচেট জুয়েল স্টার ক্লাবের পক্ষ থেকে। এদিন পঁচেটে গ্রাম পঞ্চায়েত এর নতুন বিল্ডিং এর কাছে ক‍্যামিলিয়ন টিকে ঘোরাঘুরি করতে দেখতে পায় ক্লাবের সদস্যরা। ক‍্যামিলিয়ন টিকে ধরে পঁচেট জুয়েল স্টার ক্লাবে নিয়ে আসে।
ক্লাবের সদস্যরা এগরা বন দফতরের বিট অফিসে খবর দেয় খবর পাওয়া মাত্র পঁচেটে ছুটে আসে এগরা বনকর্মীরা ক্লাবের সদস্য দের কাছ থেকে ক‍্যামিলিয়নটি তারা নিয়ে যায়। এই উদ্ধার হওয়া ক‍্যামিলিয়নটি দেখতে এলাকার মানুষ উৎসাহি হয়ে পড়েন তখন অসংখ্য মানুষ ভিড় জমান ক্লাব চত্বরে।
advertisement
advertisement
ক্লাবের সম্পাদক সৈকত মাইতি জানান বর্তমান সমাজে এই প্রানি গুলো লুপ্ত প্রায় জঙ্গল ও গাছ কেটে ফেলার ফলে এই প্রানি গুলো এখন বাসস্থান হারিয়েছে তাই লোকালয়ে চলে এসেছে এই প্রানীগুলোকে সংরক্ষণ না করলে আগামী দিনে এগুলো আর থাকবে না, তাই ক‍্যামিলিয়ন টিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়া হল। ক্লাবের এই কাজকে সাধুবাদ জানান এলাকাবাসী।
advertisement
আরও পড়ুনঃ স্বাধীনতার ৭৫ বছর বাদে আলোকিত হবে মাতঙ্গিনী হাজরার জন্মভিটে
প্রসঙ্গত নভেম্বর মাসের ৩০ তারিখ দিঘার রেল আবাসনের বাগান থেকে উদ্ধার হয়েছিল একটি ক্যামিলিয়ন। জেলায় পরপর দুটি ক্যামিলিয়ন উদ্ধারের বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার বন বিভাগের আধিকারিক অনুপম খান জানান, ক্যামিলিয়ান পূর্ব মেদিনীপুর জেলায় ছিল না বললে ভুল হবে। আগেও ছিল এখনো আছে, আগে দেখা যেত না এখন হয়তো কোন কারনে জনসমক্ষে চলে আসছে। সাধারণ মানুষ আগের চেয়ে এখন অনেক বেশী বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে সচেতন। তাই পরপর দুটি ক্যামিলিয়ন উদ্ধার হল।
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: আবারও ক্যামিলিয়ন উদ্ধার পূর্ব মেদিনীপুর জেলায়!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement