advertisement

আকাশ কাঁপিয়ে বজ্রপাত, হলদিয়ায় মৃত্যু এক মহিলা সহ তিনজনের

Last Updated:

এ দিন দুপুর থেকেই হলদিয়া জুড়ে ভারী বৃষ্টি শুরু হয়৷ সেই সময় হলদিয়ার ভবানীপুর থানার অন্তর্গত বড়বাড়ি গ্রামে মাঠেই চাষের কাজ করছিলেন কয়েকজন কৃষক৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রপাতের সঙ্গে ভারী বৃষ্টি৷ আর তার জেরেই পূর্ব মেদিনীপুেরর হলদিয়ায় বাজ পড়ে মৃত্যু হল তিন জনের৷ মৃতদের মধ্যে একজন মহিলা এবং দু জন পুরুষ৷
জানা গিয়েছে, এ দিন দুপুর থেকেই হলদিয়া জুড়ে ভারী বৃষ্টি শুরু হয়৷ সেই সময় হলদিয়ার ভবানীপুর থানার অন্তর্গত বড়বাড়ি গ্রামে মাঠেই চাষের কাজ করছিলেন কয়েকজন কৃষক৷ আচমকাই প্রচণ্ড শব্দে ওই এলাকায় বাজ পড়ে৷ মুহূর্তে তড়িদাহত হয়ে মাঠের মধ্যে লুটিয়ে পড়েন তিন কৃষক৷
advertisement
advertisement
পরে হাসপাতালে নিয়ে গেলে এঁদের মধ্যে দু জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ মৃতদের নাম সমরেশ বেরা (৪০) এবং পিন্টু বেরা (৪৫)৷ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গুরুপদ বেরা নামে আরও একজন কৃষক৷
অন্যদিকে সুতাহাটা থানার অন্তর্গত হলদিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডেও বজ্রাঘাতে এক মহিলার মৃত্যু হয়েছে। মৃতার নাম মামনি মালী(৪০)৷ জানা গিয়েছে, পুকুরে বাসন ধুয়ে বাড়ি যাওয়ার সময় ভারী বৃষ্টি আসায় নারকেল গাছের নীচে আশ্রয় নেন তিনি। আচমকাই বাজ পড়লে বজ্রঘাতে ওই মহিলার মৃত্যু হয়।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
আকাশ কাঁপিয়ে বজ্রপাত, হলদিয়ায় মৃত্যু এক মহিলা সহ তিনজনের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement