advertisement

Purba Medinipur News: গ্রামের মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন

Last Updated:

কথায় আছে, 'স্বাস্থ্যই সম্পদ।' আর তাই গ্রামের মানুষের সুস্বাস্থ্যের কথা ভেবে গ্রামেই স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির, রক্ত পরীক্ষা শিবির ও ইসিজি পরীক্ষার ব্যবস্থা করে দিল গ্রামেরই একটি ক্লাব। গ্রামের দুঃস্থ গরিব মানুষেরা চাইলেই কলকাতা গিয়ে চিকিৎসা করাতে পারেন না।

+
স্বাস্থ্য

স্বাস্থ্য শিবির

#নন্দকুমার : কথায় আছে, 'স্বাস্থ্যই সম্পদ।' আর তাই গ্রামের মানুষের সুস্বাস্থ্যের কথা ভেবে গ্রামেই স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির, রক্ত পরীক্ষা শিবির ও ইসিজি পরীক্ষার ব্যবস্থা করে দিল গ্রামেরই একটি ক্লাব। গ্রামের দুঃস্থ গরিব মানুষেরা চাইলেই কলকাতা গিয়ে চিকিৎসা করাতে পারেন না। তাই তাদের কথা চিন্তা করে গ্রামেই কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তারদের নিয়ে স্বাস্থ্য শিবির আয়োজন করে নন্দকুমার ব্লকের নারিকেলদা গ্রামের একটি ক্লাব।
প্রতিবছর ক্লাবের বার্ষিক পুজো অনুষ্ঠানের পাশাপাশি গ্রামের দুস্থ ও গরিব মানুষদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে স্থানীয় ক্লাব। এবছরও তার অন্যথা হল না। কলকাতা মেডিকেল কলেজ, পিজি হাসপাতাল ও সাগর দত্ত মেডিকেল কলেজ সহ একাধিক সরকারি হাসপাতালে ডাক্তারদের নিয়ে আয়োজিত হল এই স্বাস্থ্য সহ ইসিজি পরীক্ষা শিবির। এই শিবিরে প্রায় একশোর বেশি মানুষ চক্ষু পরীক্ষা করার। দেড়শ কাছাকাছি মানুষ শিবিরে চিকিৎসা করাতে আসেন। এছাড়াও বহু মানুষ রক্ত পরীক্ষা ও ইসিজি পরীক্ষা করান।
advertisement
আরও পড়ুনঃ একাধিক দাবি নিয়ে বিক্ষোভে জেলার পান চাষীরা
স্থানীয় ক্লাবের আয়োজিত এ রক্ত পরীক্ষা শিবিরে রক্তের ১০ ধরনের পরীক্ষা বিনামূল্যে করা হয়। ক্লাবের এক সদস্য জানিয়েছেন, প্রতিবছর পূজোর বাজেটে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির রক্ত পরীক্ষা শিবির সহ একাধিক চিকিৎসা সংক্রান্ত শিবিরের আয়োজন করার খরচ ধরা থাকে। এবছরও তার অন্যথা হয়নি। অনেক সময় গ্রামের মানুষেরা পয়সার অভাবে বা সময়ের অভাবে কলকাতায় গিয়ে নিজের চিকিৎসা করাতে পারেন না। ফলে গ্রামের মানুষকে কলকাতার চিকিৎসা পরিষেবা দিতে এই ধরনের শিবির আয়োজন করার মূল উদ্যোগ নেওয়া হয়েছিল।
advertisement
advertisement
Saikat Shee
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: গ্রামের মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement