advertisement

বর্ধমানে গাড়ির ভিতরে টাকার পাহাড়, উদ্ধার অন্তত ৩৫ লক্ষ! চলছে টাকা গোনা, আটক ৫

Last Updated:

শেষ খবর পাওয়া পর্যন্ত, গাড়ি থেেক অন্তত ৩৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে, তবে টাকার পরিমাণ আরও বাড়তে পারে৷

এই গাড়িটির ভিতরেই রাখা ছিল লক্ষ লক্ষ টাকা৷
এই গাড়িটির ভিতরেই রাখা ছিল লক্ষ লক্ষ টাকা৷
বর্ধমান: বর্ধমানে গাড়ির ভিতর থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য৷ ব্যক্তিগত একটি ছোট গাড়ির ভিতর থেকে অন্তত ৩৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷ তবে উদ্ধার হওয়া টাকার পরিমাণ আরও বাড়তে পারে৷ কারণ শেষ খবর পাওয়া পর্যন্ত গাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা গোনার কাজ চলছিল৷
জানা গিয়েছে, শুক্রবার রাতে বর্ধমানের তেলিপুকুর এলাকায় পুলিশের রুটিন নাকা তল্লাশির সময়ই গাড়ি থেকে টাকা উদ্ধার হয়৷ কালো রংয়ের গাড়িটির ভিতরে তিন মহিলা সহ পাঁচজন যাত্রী ছিলেন৷ তল্লাশির সময় গাড়ির ডিকির ভিতরে খবরের কাগজে মোড়ানো তাড়া তাড়া নোটের বান্ডিল উদ্ধার হয়৷
আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা! নেপালে কম্পনের রেশ গোাটা বাংলাতেই
advertisement
advertisement
কী কারণে এত রাতে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, তা গাড়ির আরোহীদের কাছে তা জানতে চান পুলিশকর্মীরা৷ জবাবে গাড়ির আরোহীরা বলেন, রাইস মিলের টাকা বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল৷ যদিও এই উত্তরে সন্তুষ্ট হয়নি পুলিশ৷ গাড়ির পাঁচ আরোহীকেই বর্ধমান থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়৷ শুরু হয় টাকা গোনা৷
advertisement
শেষ খবর পাওয়া পর্যন্ত, গাড়ি থেেক অন্তত ৩৫ লক্ষ টাকা উদ্ধার হয়েছে, তবে টাকার পরিমাণ আরও বাড়তে পারে৷ গাড়িটি কার নামে নথিভুক্ত রয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
বর্ধমানে গাড়ির ভিতরে টাকার পাহাড়, উদ্ধার অন্তত ৩৫ লক্ষ! চলছে টাকা গোনা, আটক ৫
Next Article
advertisement
Sara Sengupta on Rahul Arunoday Banerjee: মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
মনের খেয়াল রাখা জরুরি, থেরাপি লজ্জার নয়! যীশু-নীলাঞ্জনার মেয়ে সারা সেনগুপ্তকে শিখিয়েছিলেন রাহুলই
  • রাহুলও ছিলেন নীলাঞ্জনার বন্ধু এবং ভাইয়ের মতো, তাঁর মেয়েদের খুব কাছের মানুষ

  • মানসিক সমস্যা হলে তার খেয়াল রাখা উচিত, সারাকে শিখিয়েছিলেন রাহুল

  • শোকবার্তায় সারা উল্লেখ করলেন সেই কথা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement