advertisement

Purba Bardhaman News: আবাস যোজনার সার্ভে কর্মীকে আটকে বিক্ষোভ

Last Updated:

প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়াই আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীকে আটকে রেখে বিক্ষোভ ভাতারের সেরুয়া গ্রামে, এলাকায় উত্তেজনা। আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ পড়েছে ১২০ জন উপভোক্তা।

+
title=

#পূর্ব বর্ধমান : প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়াই আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীকে আটকে রেখে বিক্ষোভ ভাতারের সেরুয়া গ্রামে, এলাকায় উত্তেজনা। আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ পড়েছে ১২০ জন উপভোক্তা। এই ঘটনায় দুজন আবাস যোজনা সার্ভে কর্মীকে, আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘরের মধ্যে বন্ধ করে রাখল গ্রামবাসীরা। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে তাদের। ঘটনাটি ভাতারের বামুনারা পঞ্চায়েতের ঘটনা। ভাতারের বামুনারা পঞ্চায়েতের শেড়ুয়া গ্রাম, এই গ্রামে আবাস যোজনায় নাম এসেছিল ৩৫০ টি পরিবারের গ্রামবাসীদের অভিযোগ, সার্ভে করতে গিয়ে ১২০ জনের আবাস যোজনার ঘরের নামের তালিকা থেকে নাম বাদ পড়ে।
অভিযোগ ওঠে মাধবী গড়ায় অঙ্গনওয়াড়ি কর্মী ও অর্চনা মালিক আশা কর্মী এই দুজনের বিরুদ্ধে। আর তাই এদিন গ্রামবাসীরা ওই দুই মহিলাকে একটি ঘরে বন্ধ করে রেখে দিয়ে বিক্ষোভ দেখায়। বিক্ষোভের ঘটনার খবর জানতে পেরে ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই আবাস যোজনার সার্ভে কর্মীকে উদ্ধার করে। দু'ঘণ্টা ঘরের মধ্যেই বন্দি থাকেন ওই দুই দুই সার্ভে কর্মী।
advertisement
এই ঘটনার পর ওই দুই সার্ভে কর্মী পরবর্তীকালে আর সার্ভের কাজ করবেন না বলে জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলেন, ৩৫০ জনের নামের তালিকা থেকে সার্ভে করতে এসে ১২০ জনের নাম বাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের বাড়ির অবস্থা অত্যন্ত খারাপ। নতুন করে তালিকা তৈরি করার দাবি জানান গ্রামবাসীরা।
advertisement
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: আবাস যোজনার সার্ভে কর্মীকে আটকে বিক্ষোভ
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement