advertisement

East Burdwan News: গল্প কাহিনির মতো! ডাকাতদল আশ্রমের মন্দির খুলতেই একী ঘটনা ঘটে গেল, চমকে গেলেন সকলে

Last Updated:

East Burdwan News: আবারও এক ডাকাতির ঘটনা ঘটে গেল পূর্ব বর্ধমান জেলার এক আশ্রমে।

+
মধ্যরাতে

মধ্যরাতে ডাকাতি হয় মন্তেশ্বরের মাঝেরগ্রামের শ্রী শ্রী রামকৃষ্ণ মহাভাব আশ্রমে

পূর্ব বর্ধমান: ডাকাতের উপদ্রব আগে অনেক হত, তবে এখনও সেই উপদ্রব কিন্তু কমেনি। আবারও এক ডাকাতির ঘটনা ঘটে গেল পূর্ব বর্ধমান জেলার এক আশ্রমে। মধ্যরাতে ডাকাতি হয় মন্তেশ্বরের মাঝেরগ্রামের শ্রী শ্রী রামকৃষ্ণ মহাভাব আশ্রমে । একদম গল্প কাহিনির মতো আগ্নেয়াস্ত্র, ভোজালি, শাবল নিয়ে এসে আশ্রমের কর্মচারী এবং মঠাধ্যক্ষকে ভয় দেখিয়ে আশ্রমের মন্দির খুলিয়ে নিয়ে যায় ৮-১০ ভরি সোনার গহনা-সহ প্রায় কয়েক ভরি রুপার গহনা । এই
প্রসঙ্গে স্বামী দুর্গানন্দ সরস্বতী মঠের মঠাধ্যক্ষ জানিয়েছেন, গতকাল রাত্রি একটা সময় একদল দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র সহকারে এসে আমাকে তোলে । আমি ওঠার পরে আমাকে বলে যা টাকা-পয়সা আছে দিয়ে দাও , আমার ঘরের ড্রয়ার ঘাটাঘাটি করে সবকিছু তছনছ করে তারপর ওরা কিছুই পায়নি। পরবর্তীতে আর একজন যে থাকে তাকে ধরে নিয়ে এসে মন্দির খুলিয়ে সব নিয়ে পালিয়ে যায়।
advertisement
advertisement
দুঃসাহসিক এই ডাকাতির ঘটনায় এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে । আশ্রম কর্তৃপক্ষ জানান রাত ১ টা নাগাদ ৫-৬ জনের একদল দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে হাতে আগ্নেয়াস্ত্র, ভোজালি ও শাবল নিয়ে আশ্রমে হানা দেয়। পরবর্তীতে এই ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং সম্পূর্ণ ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: গল্প কাহিনির মতো! ডাকাতদল আশ্রমের মন্দির খুলতেই একী ঘটনা ঘটে গেল, চমকে গেলেন সকলে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement