advertisement

East Bardhaman News: কাঠ ছেড়ে লোহার ঢাকের দিকে ঝুঁকছেন ঢাকিরা, দামে কম-ওজনের হালকা! কোথায় পাবেন দেখুন

Last Updated:

কাঠের বদলে ক্রমশই চাহিদা বাড়ছে লোহার ঢাকের

+
title=

পূর্ব বর্ধমান: সামনেই দুর্গাপুজো। আর পুজো এগিয়ে আসতেই দেদার বিক্রি হচ্ছে কাটোয়ার লোহার ঢাক। রাজ্যের সমস্ত জেলার পাশাপাশি প্রতিবেশী রাজ্য ওড়িশা, ঝাড়খণ্ডেও পাড়ি দিচ্ছে এই লোহার তৈরি ঢাক৷
কাটোয়ার এই লোহার ঢাক বেশ বিখ্যাত। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী এবং ঢাকিরা প্রতি বছর পুজোর সময় কাটোয়া শহরে এসে এই ঢাক কিনে নিয়ে যান। দুই মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, নদিয়া, বীরভুম, মুর্শিদাবাদ, হুগলি বিভিন্ন জেলাতে নিয়ে যাওয়া হয় এই ঢাক। এমনকি বাংলাদেশেও পাড়ি দিচ্ছে লোহার ঢাক।
advertisement
advertisement
কাটোয়ার মাধবীতলা এলাকায় উত্তম দাস নামে এক ঢাক ব্যবসায়ী আছেন। তিনি নিজেকে এই লোহার ঢাকের আবিষ্কারক বলে দাবি করেন। তা হটাৎ কেন লোহার ঢাক তৈরি করলেন? এর পিছনে একটা কারণ আছে। উত্তম দাস জানালেন, আগে ঢাক তৈরি করতাম না, অন্য কাজ করতাম। আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়। সেখানে এক বৃদ্ধ ঢাক বাজাতেন। কাঠের ঢাক অনেক ভারী হয়ে হয়ে যাওয়ায় তিনি একদিন বাজাতে পারছিলেন না? আমায় জিজ্ঞেস করলেন তুমি কি লোহার ঢাক তৈরি করতে পারবে? উত্তমবাবু জানান প্রথমে লোহার ঢাক আজকের মত এতটা ভাল তৈরি করতে পারেননি। তবে ধীরে ধীরে তা উন্নতি করেছে।
advertisement
লোহার ঢাক প্রস্তুতকারীদের একাংশ জানান, এবার লোহার ঢাকের চাহিদা বেশ ভাল। কাঠের চেয়ে ওজনে হালকা হ‌ওয়ায় লোহার ঢাকের চাহিদা বেড়েছে রাজ্যে। উত্তম দাস জানালেন, চলতি বছর এখনো পর্যন্ত ৩,৫০০-এর বেশি লোহার ঢাক বিক্রি হয়ে গিয়েছে। পুজোর আগে আরও ২,৫০০ ঢাক বিক্রি হবে বলে তাঁর আশা। কাঠের ঢাকের থেকে এই লোহার ঢাকের দামও অনেক কম । বর্তমানে একটা কাঠের ঢাক কিনতে গেলে দাম পড়ে ১০ থেকে ১৫ হাজার টাকা। সেখানে লোহার ঢাকের খরচ মাত্র ১৪০০ থেকে ১৫০০ টাকা। দাম কম হওয়ার কারণে এবং ওজনে হালকা হওয়ার জন্য প্রতিবছরের মতো এবারেও ব্যাপক চাহিদা লোহার ঢাকের। চাইলে আপনিও এই লোহার ঢাক অর্ডার দিতে পারেন । যোগাযোগ – ৯৩৩৩৮৭৫৬১০।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: কাঠ ছেড়ে লোহার ঢাকের দিকে ঝুঁকছেন ঢাকিরা, দামে কম-ওজনের হালকা! কোথায় পাবেন দেখুন
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ৪ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ৪ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ৪ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • শনিবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement