advertisement

East Burdwan News: থিম 'শিবান্তর' , কালীপুজোয় চমক বর্ধমান শহরে 

Last Updated:

জাগরণী সংঘের পুজো ৫৪ তম বর্ষে পদার্পণ করেছে। এবারেও তাদের মন্ডপে থাকছে নজরকারা থিম ভাবনা।

ক্লাবের কালী প্রতিমা
ক্লাবের কালী প্রতিমা
পূর্ব বর্ধমান: সামনেই কালীপুজো। আলোর উৎসবের খুঁটি পুজো হল বর্ধমান শহরের ছোট নীলপুর জাগরণী সংঘের । বর্ধমান শহরের জনপ্রিয় কালীপুজো গুলির মধ্যে এই ক্লাবের পুজো অন্যতম।
জাগরণী সংঘের পুজো এবছর ৫৪ তম বর্ষে পদার্পণ করল। এবারেও তাদের মণ্ডপে থাকছে নজরকাড়া থিম ভাবনা। আসন্ন কালীপুজোয় বর্ধমানের ছোট নীলপুর জাগরণী সংঘের থিম ‘শিবান্তর’। থিমের মাধ্যমে দেবী কালীর চণ্ডাল রূপ তুলে ধরা হবে। এক পুজো উদ্যোক্তা রাসবিহারী হালদার বলেন,”আজ খুঁটি পুজো সম্পন্ন হল। আমাদের এবারের থিমে শিবের বিভিন্ন রূপ ফুটিয়ে তোলা হবে এবং মা কালীর চণ্ডাল রূপ দেখানো হবে। প্রতিবছরের মত এবছরও এখানে বহু মানুষ ভিড় করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি”।
advertisement
advertisement
এবারের জাগরণী সংঘের পুজোর বাজেট প্রায় 15 লক্ষ টাকা। জেলার বাইরে থেকে প্রতিমা শিল্পী ও মণ্ডপশিল্পী নিয়ে আসা হচ্ছে। মণ্ডপসজ্জার পাশাপাশি নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে এই পুজো উপলক্ষে। পাশাপাশি, দর্শনার্থীরা যাতে পুজো দেখতে এসে কোনওরকম সমস্যায় না পড়েন সে বিষয়েও নজর রাখা হবে বলেও জানানো হয় আয়োজকদের তরফে।
advertisement
প্রসঙ্গত শহরের বিগ বাজেটের কালীপুজো গুলির মধ্যে ছোটনীলপুর জাগরণী সংঘ অন্যতম। প্রত্যেক বছরই এই ক্লাব তাদের বিষয় ভাবনা, মণ্ডপসজ্জা দিয়ে শহর তথা জেলার মানুষের নজর কাড়ে।এবারেও তার অন্যথা হবে না বলেই আশাবাদী জাগরণী সংঘের সদস্যরা।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Burdwan News: থিম 'শিবান্তর' , কালীপুজোয় চমক বর্ধমান শহরে 
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement