advertisement

Purba Bardhaman News: অ্যাঞ্জেল কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল রায়নায়

Last Updated:

পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লকের উচালন হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হল দিবারাত্রিব্যাপী অ্যাঞ্জেল কাপ নামে এক ক্রিকেট টুর্নামেন্ট। এই মাঠে এলাকার ছেলেরা প্রতিদিনই ক্রিকেট প্র্যাকটিস করে। তাই এদিন এলাকার ছেলেদের নিয়ে আয়োজন করা হল ক্রিকেট টুর্নামেন্ট।

+
title=

#পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লকের উচালন হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হল দিবারাত্রিব্যাপী অ্যাঞ্জেল কাপ নামে এক ক্রিকেট টুর্নামেন্ট। এই মাঠে এলাকার ছেলেরা প্রতিদিনই ক্রিকেট প্র্যাকটিস করে। তাই এদিন এলাকার ছেলেদের নিয়ে আয়োজন করা হল ক্রিকেট টুর্নামেন্ট। ১৬ টি দল এদিনের এই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে। টুর্নামেন্টের পাশাপাশি এদিন উচালন হাই স্কুল মাঠে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির উন্মোচন হয়।
উপস্থিত ছিলেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন করতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করেন তিনি। এস ডি পি ও ছাড়াও উপস্থিত ছিলেন মাধবডিহি থানার ওসি উত্তাল সামন্ত, রায়না দু নং পঞ্চায়েত সমিতির সদস্যরা। কর্মাধ্যক্ষ ছায়া গুহ, উচালন পঞ্চায়েতের উপ প্রধান আনিসুর রহমান, বিদ্যালয়ে প্রধান শিক্ষক থেকে সহ ক্রিকেট পরিচালন কমেটির সভাপতি বিনয় মুখার্জি।
advertisement
আরও পড়ুনঃ সন্ধ্যে নামলেই আতঙ্কে বাইরে বেরোচ্ছেন না স্থানীয়রা, কিন্তু কেন?
এদিনের ক্রিকেট টুর্নামেন্টে জয়ী দলের হাতে পুরস্কার স্বরূপ তুলে দেওয়া হয় ৩০ হাজার টাকা ও ট্রফি। আর বিজিত দলকে দেওয়া হয় কুড়ি হাজার টাকা সহ ট্রফি। একই সঙ্গে এদিন ৩০ জনকে নতুন বস্ত্র বিতরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্যোক্তাদের তরফে।
advertisement
advertisement
Malobika Biswas
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
Purba Bardhaman News: অ্যাঞ্জেল কাপ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল রায়নায়
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের ঝাঁজ অনেকটাই কমেছে, রাজ্যে ঠান্ডা ফেরার কি আর কোনও সম্ভাবনা রয়েছে? জেনে নিন পূর্বাভাস
শীতের ঝাঁজ অনেকটাই কমেছে, রাজ্যে ঠান্ডা ফেরার কি আর কোনও সম্ভাবনা রয়েছে? জেনে নিন
  • শীতের ঝাঁজ অনেকটাই কমেছে

  • রাজ্যে ঠান্ডা ফেরার কি আর কোনও সম্ভাবনা রয়েছে?

  • জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement