advertisement

রাষ্ট্রপতি শাসন জারি হল জম্মু-কাশ্মীরে

Last Updated:
#শ্রীনগর: পাঁচ মাস ধরে জম্মু-কাশ্মীরে জারি ছিল রাজ্যপালের শাসন ৷ অবশেষে অবসান ঘটল তার ৷ বুধবার থেকে রাষ্ট্রপতি শাসন জারি হল জম্মু-কাশ্মীরে ৷
বুধবার রাজ্যপালের শাসনের ছ’মাসের মেয়াদ শেষ হওয়ার পর জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ গৃহিত হয় আজ ৷ জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্য পাল মালিকের পাঠান প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে বলে সরকারি সূত্রে খবর ৷
এখন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সায় দিলেই জম্মু-কাশ্মীরে জারি হবে রাষ্ট্রপতি শাসন ৷
advertisement
advertisement
তবে, এই ছ’মাসের মধ্যে যদি নির্বাচন না হয় উপত্যকায় ৷ তাহলে ফের পরবর্তী ৬ মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে উপত্যকায় ৷
চলতি বছরের জুনে জম্মু-কাশ্মীরে বিজেপি-পিডিপি জোটে ভাঙন ধরে ৷ জম্মু-কাশ্মীর সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে বিজেপি ৷ মেহবুবা মুফতির জোট সরকার থেকে সমর্থন তুলে নেয় বিজেপি। যার জেরে উপত্যকায় রাষ্ট্রপতি শাসন জারি হয় ৷
advertisement
রমজান মাসে জঙ্গি দমন অভিযান থেকে কাঠুয়া গণধর্ষণ মামলায় বিচারসহ নানা বিষয় নিয়ে দুই দলের মধ্যে মতভেদ চরমে পৌঁছয় ৷ বিজেপির অভিযোগ, পিডিপি চায় সংঘর্ষবিরতি চুক্তি বজায় থাকুক ৷ কিন্তু উপত্যকায় জঙ্গি কার্যকলাপ বেড়ে যাওয়ার জেরে বিজেপি চায় সংঘর্ষবিরতি চুক্তি প্রত্যাহার করতে ৷ যার জেরেই পিডিপির উপর থেকে সমস্ত সমর্থন তুলে নেয় বিজেপি ৷ এমনটাই মত পর্যবেক্ষকদের ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাষ্ট্রপতি শাসন জারি হল জম্মু-কাশ্মীরে
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement