advertisement

উপত্যকায় রাজ্যপালের শাসনে সম্মতি রাষ্ট্রপতির

Last Updated:

রাজ্যপালের শাসন জারি হচ্ছে জাম্মু ও কাশ্মীরে ৷ রাজ্যপালের শাসনের পক্ষে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ মুখ্যমন্ত্রীর পদ থেকে মেহবুবা মুফতির পদত্যাগের পরই জম্মু ও কাশ্মীরে রাজ্যপালের শাসন নিয়ে শুরু হয় জল্পনা ৷

#জম্মু ও কাশ্মীর: রাজ্যপালের শাসন জারি হচ্ছে জাম্মু ও কাশ্মীরে ৷ রাজ্যপালের শাসনের পক্ষে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ মুখ্যমন্ত্রীর পদ থেকে মেহবুবা মুফতির পদত্যাগের পরই জম্মু ও কাশ্মীরে রাজ্যপালের শাসন নিয়ে শুরু হয় জল্পনা ৷ রাজ্যপাল এনএন ভোরা তাঁর রিপোর্ট পাঠিয়ে দেন রাষ্ট্রপতির কাছে ৷ তারপরই রাজ্যপালের শাসনের মতে সিলমোহর দিলেন রাষ্ট্রপতি ৷ এই নিয়ে অষ্টমবার কেন্দ্রের শাসন জারি হবে স্পর্শকাতর এই রাজ্যে ৷
কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের বাড়বাড়ন্তে লাগাম টানতে সংঘর্ষ বিরতি চুক্তি প্রত্যাহার করতে চাইছিল বিজেপি ৷ তবে তার বিপক্ষেই ছিল পিডিপি ৷ সেই থেকেই শুরু হয় বিজেপি-পিডিপি মতবিরোধ ৷ গত পরশু সংঘর্ষবিরতির চুক্তি প্রত্যাহার হয় উপত্যকায় ৷ তারপরই কাশ্মীরের জোট সরকার থেকে নিজেদের সরিয়ে নেয় বিজেপি ৷ ভাঙে পিডিপি-বিজেপি জোট ৷ পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ৷
advertisement
advertisement
পবিত্র রমজান মাসে, উপত্যকায় শান্তি বজায় রাখতে ১৭ মে সংঘর্ষবিরতির ঘোষণা করে কেন্দ্র ৷ কিন্তু কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী ১৭ এপ্রিল থেকে ১৭ মে পর্যন্ত ১৮টি হিংসার ঘটনা ঘটলেও, সংঘর্ষে বিরতির সময় প্রায় ৫০টি হিংসার ঘটনা ঘটে ৷ খুন হন সাংবাদিক সুজাত বুখারিও ৷ এতেই প্রমাদ গোনে কেন্দ্র ৷ তড়িঘড়ি চুক্তি প্রত্যাহারের ডাক দেওয়া হয় ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
উপত্যকায় রাজ্যপালের শাসনে সম্মতি রাষ্ট্রপতির
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement