advertisement

রকেটের গতিতে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম, এটাই কি 'আচ্ছে দিন', প্রশ্ন ক্ষুব্ধ ক্রেতাদের

Last Updated:

তেল গরম, বাজার আগুন। মাছ-সবজি, ফলে হাত দিলেই লাগছে ছ্যাঁকা। ক্ষুব্ধ মানুষের প্রশ্ন, এটাই কি আচ্ছে দিন?

#কলকাতা: তেল গরম, বাজার আগুন। মাছ-সবজি, ফলে হাত দিলেই লাগছে ছ্যাঁকা। ক্ষুব্ধ মানুষের প্রশ্ন, এটাই কি আচ্ছে দিন?
টানা ১৪ দিন ধরে রকেটের গতিতে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম। যাঁর আচ পড়েছে বাজারে। নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।
advertisement
গত ১৩ মে থেকে এই রবিবার, প্রতিদিন বেড়ছে জ্বালানির দাম।
কলকাতায় ১৩ মে পেট্রোলের দাম ছিল ৭৭ টাকা ৩২ পয়সা। রবিবার তা পৌঁছয় ৮০ টাকা ৮৪ পয়সায়
advertisement
১৩ মে ডিজেল ছিল ৬৮ টাকা ৬৩ পয়সা। টানা ২ সপ্তাহ বেড়ে বেড়ে রবিবার তা হয়েছে ৭১ টাকা ৬৯ পয়সা
এর জেরে গলা কাটা দাম বাজারে।
মানিকতলা বাজারে
গোটা রুই - ২৮০ টাকা কেজি
চারাপোনা ১২০ থেকে ১৩০ টাকা
advertisement
বড় কাতলা ৪০০
ছোট কাতলা ৩৫০ টাকা
রবিবার অনেকে ভেবেছিলেন ইলিশ কিনবেন। কিন্তু, সেখানেও তো ছ‍্যাঁকা। ইলিশ এ দিন ৮০০ থেকে ১০০০ টাকা কেজি
কম যাচ্ছে না সবজিও। মানিকতলা বাজারে
ঢ‍্যাঁড়শ ২৫ টাকা কেজি
বেগুন ৪০
টমেটো ৩০
ছোট ফুলকপি একেকটা ২০ থেকে ২৫ টাকা
বিনস তো ৮০ টাকা কেজি
advertisement
ঝিঙে তিরিশ টাকা
আম বাঙালি আম কিনতেও দু'বার ভাবছে।
হিমসাগর - ৬০ থেকে ৭০ টাকা কেজি
লিচু ১১০ টাকা
এই পরিস্থিতিতে, হেলদোল নেই কেন্দ্রীয় সরকারের। নীরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বসে নেই রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবার খাদ্য ভবনে সংশ্লিষ্ট দফতরগুলির সচিবদের নিয়ে বৈঠকে বসছে কৃষি বিপণন দফতর। থাকবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। বৈঠকে আলুর দাম নিয়ন্ত্রণ থেকে শুরু করে চড়া বাজার দর কীভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা হবে। এই পরিস্থিতিতে ফঁড়েরা যাতে মাথাচারা না দিতে পারে সেদিকেও নজর দেওয়া হবে। কীভাবে নজরদারি চালানো হবে তার রূপরেখা ঠিক হতে পারে সোমবারের বৈঠকে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রকেটের গতিতে বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম, এটাই কি 'আচ্ছে দিন', প্রশ্ন ক্ষুব্ধ ক্রেতাদের
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement