advertisement

টানা ১৫দিন অগ্নিমূল্য জ্বালানি, আজও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

Last Updated:

আজও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। টানা ১৫দিন ধরে অগ্নিমূল্য জ্বালানি। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৮০ টাকা ৯১ পয়সা।

#নয়াদিল্লি: আজও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। টানা ১৫দিন ধরে অগ্নিমূল্য জ্বালানি। আজ কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি ৮০ টাকা ৯১ পয়সা। রবিবার ছিল ৮০ টাকা ৮৪ পয়সা। আজ কলকাতায় ডিজেলের দাম ৭১ টাকা ৭২ পয়সা। রবিবার ছিল ৭১ টাকা ৬৯ পয়সা।
পেট্রোপণ্যের লাগাতার মূল্যবৃদ্ধিতে, বাজার আগুন। মাছ-সবজি, ফল, সবকিছুরই দাম চড়া। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ খাদ্য ভবনে সংশ্লিষ্ট দফতরগুলির সচিবদের নিয়ে বৈঠকে বসছেন কৃষি বিপণনমন্ত্রী। থাকবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও। বৈঠকে আলুর দাম নিয়ন্ত্রণ থেকে শুরু করে চড়া বাজার দর কীভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা হবে। এই পরিস্থিতিতে ফড়েরা যাতে মাথাচারা না দিতে পারে সেদিকেও নজর দেওয়া হবে।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
টানা ১৫দিন অগ্নিমূল্য জ্বালানি, আজও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • দেখে নিন সাপ্তাহিক রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement