advertisement

আজকের এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার ৫ কারণ

Last Updated:

এই শতকের দীর্ঘতম পূর্ণ চন্দ্রগহণ ঘটতে চলেছে ২৭ জুলাই ৷ গোটা ভারতের সব অঞ্চল থেকেই দেখা যাবে এই চন্দ্রগহণ ৷

#কলকাতা: এই শতকের দীর্ঘতম পূর্ণ চন্দ্রগহণ ঘটতে চলেছে ২৭ জুলাই ৷ গোটা ভারতের সব অঞ্চল থেকেই দেখা যাবে এই চন্দ্রগহণ ৷ জানা গিয়েছে, ২৭ জুলাই প্রায় দু’ঘণ্টা ধরে চলবে এই গ্রহণ ৷ গ্রহণ শুরু হবে ভারতীয় সময় রাত ১১.৫৪ মিনিট ৷ কেন এত গুরুত্বপূর্ণ এই চাঁদের পূর্ণগ্রাস ?
১) বিজ্ঞানীরা বলছেন, আজকের এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে পৃথিবী থেকে চাঁদকে সবচেয়ে ছোট সাইজের দেখা যাবে ৷ বিজ্ঞানীদের কথায়, সাইজে প্রায় ১২ শতাংশ ছোট সাইজের দেখা যাবে ৷
২) বিজ্ঞানীদের কথায়, আজকের চন্দ্রগ্রহণের সময় রক্তের মতো লালবর্ণ ধারণ করবে চাঁদ ৷ তাই একে ব্লাডমুনও বলা হচ্ছে ৷ এই গ্রহণের সময় সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে পৃথিবী ৷ আর এই সময় সূর্যের কিরণ একেবারে আটকে গিয়ে পড়ে চাঁদের ওপর ৷ সেই কারণেই লাল হয়ে ওঠে চাঁদ ৷
advertisement
advertisement
৩) অন্যদিনের তুলনায় চাঁদের চমক আজকে থাকবে কম ৷ বরং আকাশের আজ সবচেয়ে ঝকঝকে হয়ে উঠবে মঙ্গলগ্রহ ৷ তাই চাঁদের গ্রহণের পাশাপাশি মঙ্গল গ্রহকে দেখতেও ভুলবেন না ৷
৪) বিজ্ঞানীরা জানাচ্ছেন, আজকের এই চন্দ্রগ্রহণ প্রায় ১৫০ বছর পর হচ্ছে ৷ এই নিয়ম মেনেই এইরকম চন্দ্রগ্রহণ দেখা যাবে আগামী ১৫০ বছর পর৷ তাই এই গ্রহণ মিস করা উচিত হবে না ৷
advertisement
৫) আজ চাঁদ ফিরবে নিজের রূপে ৷ বিনা কোনও চমশাতেই চাঁদের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আজকে ৷ হালকা নীল রঙের চাঁদনি আলো থেকে রক্তবর্ণ চাঁদ ৷ এই রূপান্তরকে চাক্ষুষ করতেই হবে আজ আকাশে ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
আজকের এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার ৫ কারণ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement