advertisement

Viral Video: দৈত্যাকার ছুটন্ত ট্রাকের সামনে হঠাৎ যেন মাটি ফুঁড়ে বেরল শিশুটি! তারপর? ভাইরাল ভিডিও দেখলে গায়ে কাঁটা দেবে...

Last Updated:

Viral Video: কিছু কিছু এমন মুহূর্তের ভিডিও সামনে আসে যা দেখে চমকে যেতে হয়। ভিডিও দেখে কিন্তু গায়ে কাঁটা দেয়।

 শিউরে দেওয়া দৃশ্য চরম ভাইরাল Viral Video
শিউরে দেওয়া দৃশ্য চরম ভাইরাল Viral Video
#ভাইরাল: সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় প্রতিদিন হাজার হাজার ভিডিও ভাইরাল(Viral Video) হয়। কিন্তু, তার মধ্যে মাত্র কিছু কিছু ভিডিওই মন ছুঁয়ে যায় সকলের। কিছু কিছু এমন মুহূর্তের ভিডিও সামনে আসে যা দেখে চমকে যেতে হয় সবাইকেই। কিছু কিছু ভিডিও দেখে কিন্তু গায়ে কাঁটা দেয়।
সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল (Viral Video)  হয়েছে নেটমাধ্যমে যা দেখে রীতিমতো স্তম্ভিত সকলেই। যে কারণে ঝড়ের গতিতে নেটমাধ্যমে ভাইরাল হচ্ছে ভিডিওটি। রাস্তায় দ্রুতবেগে ছুটে আসা একটি শিশুকে যেভাবে বড় ট্রাকের মুখ থেকে বাঁচিয়েছেন (man saves kids from accident) এক পথচলতি ব্যক্তি যা দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলেই।
advertisement
advertisement
ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে (Viral Video)  দেখা যাচ্ছে যে, একজন ব্যক্তি নিজের জীবনের পরোয়া না করেই রাস্তায় ছুটে চলা একটি শিশুকে বাঁচাচ্ছেন। প্রায় চার থেকে পাঁচ বছর বয়সী ওই শিশুটি হঠাৎই ছুটতে ছুটতে এক্কেবারে রাস্তার মাঝে এসে উপস্থিত হয়। ঠিক তখনই সেখানে এসে পড়ে বিরাট একটি ট্রাকও (man saves kids from accident)।
advertisement
কয়েক মুহূর্তের মধ্যেই বড় বিপদের আঁচ বুঝতে পেরে প্রাণপণে ছুটে কোনোমতে রাস্তার মাঝে থাকা ওই শিশুটির প্রাণ বাঁচাতে সক্ষম হন এক ব্যক্তি। পাশাপাশি, ট্রাকটিও এই ঘটনার (Viral Video)  পরিপ্রেক্ষিতে তৎক্ষণাৎ ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে (man saves kids from accident)। যদিও, সঠিক সময়ে শিশুটির কাছে ওই ব্যক্তি চলে আসায় ঘটেনি কোনো দুর্ঘটনা।
advertisement
এদিকে, এই ভিডিওটিই বর্তমানে সাড়া ফেলে দিয়েছে নেটমাধ্যমে। রিয়েল লাইফের “শক্তিমান” বা “সুপারম্যান” যেমন সমস্ত বিপদ থেকে সবাইকে রক্ষা করে ঠিক তেমনি ওই ব্যক্তিটিও শিশুটিকে বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে  (man saves kids from accident) কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন।
advertisement
ভিডিওটি দেখে ইতিমধ্যেই সেটি ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা। পাশাপাশি, প্রতিক্রিয়াও দিতে দেখা যায় তাঁদের। যেভাবে নিজের প্রাণকে বিপন্ন করে ওই ব্যক্তি শিশুটিকে বাঁচিয়েছেন তাতে তাঁর সাহস ও মানসিকতাকেও ধন্য ধন্য করেছেন নেটিজেনরা।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: দৈত্যাকার ছুটন্ত ট্রাকের সামনে হঠাৎ যেন মাটি ফুঁড়ে বেরল শিশুটি! তারপর? ভাইরাল ভিডিও দেখলে গায়ে কাঁটা দেবে...
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement