advertisement

Viral Optical Illusion: কোন প্রাণি প্রথম চোখে পড়ছে এই ছবিতে? জানুন জীবনের কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছেন আপনি

Last Updated:

Picture Personality Test: সব বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গি এক নয়। আর তাই একই ছবি নানাভাবে ধরা পড়ে মানুষের চোখে।

Rabbit-Duck Illusion: অপটিক্যাল ইলিউশন হল ছবি তৈরির এক ভিন্ন ঘরানার শিল্প। মানুষের মন নিয়ে খেলা করতে পারে এই ছবি। হয়তো আমরা চোখে অন্য কিছু দেখেছি, কিন্তু ছবি বলছে ভিন্ন গল্প। সব বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গি এক নয়। আর তাই একই ছবি নানাভাবে ধরা পড়ে মানুষের চোখে। আর দৃষ্টিভঙ্গির এই ফারাকই পার্সোনালিটি টেস্টের মাধ্যমে আপনার ব্যক্তিত্বের নানা দিককে উন্মোচিত করতে পারে।
চোখ ফাঁকি দিতে পারে এমন ছবি মাঝে মাঝেই ভাইরাল হয়ে পড়ে। এই ছবিতে সাদা মার্কার দিয়ে কালো পাতায় স্কেচ করা হয়েছে। এই স্কেচটি এমনভাবে তৈরি করা হয়েছে, আপনি যদি মনোযোগ সহকারে দেখেন তবে বুঝতে পারবেন যে এই স্কেচটি আসলে একটি নয়, দু’টি প্রাণির। কিন্তু প্রথম দর্শনেই এই দুইয়ের মধ্যে কোন প্রাণিটি আপনি দেখলেন?
advertisement
advertisement
খরগোশ নাকি হাঁস?
মনোবিজ্ঞানী রিচার্ড উইজম্যানের এই পরীক্ষা আজকের নয়, বহু বছর ধরে মানুষকে পরীক্ষা করে আসছে এই অপটিক্যাল ইলিউশন। এই পরীক্ষার ছবিতে তৈরি স্কেচ দেখে, কোন প্রাণিটি আপনার চোখে প্রথম ধরা পড়ছে তা জানতে হবে। ছবিতে একটি হাঁস এবং অন্যটি খরগোশ। র‍্যাবিট-ডাক ইলিউশনে আপনি প্রথমে যা দেখবেন তা আপনাকে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে বিশেষ তথ্য দেবে।
advertisement
উত্তরটা কী?
রিচার্ড উইজম্যানের এই পরীক্ষা অনুসারে, এমন অনেক মানুষই আছেন যারা সহজেই খরগোশ এবং হাঁস দু’টিকেই একসঙ্গে দেখতে পেয়েছেন। ফলাফল অনুযায়ী, যারা দু’টিই একসঙ্গে দেখতে পান তাঁরা স্বভাবে সৃজনশীল। তাঁদের ভিতরে আলাদা কিছু রয়েছে, যা তাঁদের অন্য মানুষ থেকে পৃথক করে।
advertisement
আপনি যদি প্রথমে একটি প্রাণিকেই দেখতে পান এবং তারপরে অবিলম্বেই অন্যটির দিকে আপনার দৃষ্টি আকর্ষিত হয় তবে জানবেন আপনার যুক্তিবোধ রয়েছে। আপনি যদি পাতাটি উপরে-নীচে কাত করে বা মাথা হেলিয়ে তারপর বিষয়টি ধরতে পারেন তবে আপনি সৃজনশীল ঠিকই, তবে ততটাও নন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Optical Illusion: কোন প্রাণি প্রথম চোখে পড়ছে এই ছবিতে? জানুন জীবনের কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছেন আপনি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement