advertisement

Veronica Wonder Cow: লাঠি দিয়ে নিজের পিঠ চুলকাচ্ছে গরু, ভেরোনিকার বুদ্ধিতে তাজ্জব বিজ্ঞানীরা! দেখুন ভিডিও

Last Updated:

ওই গবেষণায় দাবি করা হয়েছে, গরুদের আসলে যতটা বোকা মনে করা হয় তারা তার থেকে অনেক বেশি বুদ্ধিমান৷

লাঠি দিয়ে পিঠ চুলকায় ভেরোনিকা৷
লাঠি দিয়ে পিঠ চুলকায় ভেরোনিকা৷
সাধারণত পিঠ অথবা শরীরের কোনও অংশ চুলকানোর জন্য লেজের উপরেই ভরসা করে গরু অথবা ষাঁড়েরা৷ যদিও সেই ধারণা বদলে দিয়েছে ইউরোপের বাসিন্দা একটি গরু৷ নিজের শরীরের বিভিন্ন অংশ চুলকোতে লাঠি লাগান লম্বা ব্রাশ ব্যবহার করে সে৷ তার এই কীর্তি হতবাক করেছে বিজ্ঞানীদেরও৷
গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া এই গরুটির নাম ভেরোনিকা৷ অস্ট্রিয়ার একটি শান্ত গ্রামের বাসিন্দা সে৷ ব্রাশ দিয়ে শরীরের বিভিন্ন অংশ চুলকানোর ভেরোনিকার ভিডিও গোটা বিশ্বেই ভাইরাল হয়েছে৷
তবে ভেরোনিকার বুদ্ধি দেখে তাজ্জব বনে গিয়েছেন বিজ্ঞানী এবং প্রাণীবিদরা৷ কারণ পীঠের যে অংশে ঘন লোমের আস্তরণ রয়েছে, সেখানে চুলকোতে একটি লাঠির মাথায় লাগানো ব্রাশ ব্যবহার করে সে৷ আবার যখন তুলনামূলক নরম জায়গাগুলি চুলকানোর প্রয়োজন হয় তখন ব্রাশের সঙ্গে লাগানো লাঠি ব্যবহার করে ভেরোনিকা৷ রীতিমতো নিজের মুখ দিয়ে শক্ত করে লাঠি অথবা ব্রাশের একদিক ধরে আরাম করে শরীরের যে কোনও অংশ চুলকোতে পারে ভেরোনিকা৷
advertisement
advertisement
কারেন্ট বায়োলজি জার্নাল-এ ভিয়েনার ইউনিভার্সিটি অফ ভেটেনারি মেডিসিন-এর বিজ্ঞানীদের একটি গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে৷ সেই গবেষণায় বিজ্ঞানীরা একমত হয়েছেন, যেভাবে ভেরোনিকা ওই লাঠি ব্যবহার করছে তার জন্য যে কোনও ছোট যন্ত্র বা মেশিন ব্যবহারের মতোই বুদ্ধি প্রয়োজন৷ মানুষের সঙ্গে প্রায় ১০ হাজার বছর ধরে গবাদি পশু সহাবস্থান করছে৷ কিন্তু এর আগে কোনওদিন কোনও গরুর এমন আচরণ বৈজ্ঞানিক ভাবে কোথাও নথিবদ্ধ নেই৷
advertisement
ওই গবেষণায় দাবি করা হয়েছে, গরুদের আসলে যতটা বোকা মনে করা হয় তারা তার থেকে অনেক বেশি বুদ্ধিমান৷ ওই বিজ্ঞানীদের আরও দাবি, ভাল পরিবেশে থাকলে অন্যান্য গরুরাও ভেরোনিকার মতোই বুদ্ধির ঝলক দেখাতে পারে৷
advertisement
ভেরোনিকার এই আচরণ প্রথম লক্ষ্য করেন অ্যালিস আউয়ার্সবার্গ নামে একজন প্রাণীবিদ৷ প্রাণীদের মধ্যে ছোটখাটো যন্ত্রের ব্যবহার নিয়ে একটি বই লেখেন তিনি৷ তার পর থেকে অনেকেই ই মেল করে অ্যালিসকে জানান, তাদের পোষ্যদের মধ্যে অনেকেও একই ধরনের আচরণ করে৷ কিন্তু এসবের মধ্যে একটি ই মেলে চোখ আটকে যায় ওই প্রাণীবিদের৷ সেই ই মেলে একটি গরুর ভিডিও ছিল৷ সেখানে দেখা যায়, গরুটি ব্রাশ দিয়ে নিজের পিঠ চুলকোচ্ছে৷ সেই গরুটিই ছিল ভেরোনিকা৷
advertisement
এর পরই নিজের এক সতীর্থকে নিয়ে ভেরোনিকার বাসস্থানে পৌঁছন অ্যালিস৷ সেখানে গিয়ে তিনি দেখেন, অসাধারণ পরিবেশ এবং ততোধিক যত্নে ভেরোনিকাকে ১৩ বছর ধরে লালন পালন করছেন তার মালিক৷ ভেরোনিকা যে গ্রামে থাকে তার চারপাশে সবুজ চারণভূমি রয়েছে৷ ভেরোনিকা যেখানে চড়ে বেড়ায় তার চারপাশে অসংখ্য লাঠি পড়ে থাকে৷ আবার ওই অঞ্চলে গ্রীষ্মকালে এক বিশেষ ধরনের পোকার উপদ্রব হয়৷ সম্ভবত সেই পোকার কামড় থেকে শরীরে চুলকুনি শুরু হওয়ার পর নিজের মতো করে তার সমাধান বের করে নিয়েছে ভেরোনিকা৷
advertisement
ভেরোনিকা নিজে থেকেই ওই লাঠি ব্যবহার করছে কি না তা দেখতে তার সামনে ওই ব্রাশ লাগানো লাঠি রেখে দেন অ্যালিস৷ তাঁদের অবাক করে দিয়ে ভেরোনিকা দিব্যি নিজের জিভ দিয়ে প্রথমে সেই লাঠি পেঁচিয়ে তার পর মুখ দিয়ে কামড়ে শরীরের বিভিন্ন অংশ চুলকোতে শুরু করে৷
ভেরোনিকার মালিক জানিয়েছেন, তিন বছর বয়স থেকেই শরীর চুলকোতে লাঠির ব্যবহার শুরু করে ভেরোনিকা৷ এর পর গত এক দশকে লাঠির ব্যবহারে আরও দক্ষ হয়ে উঠেছে সে৷ বিজ্ঞানীদের দাবি, সময় এবং যথাযথ পরিবেশ পেলে অন্যান্য গরুরাও প্রত্যাশার থেকেও বেশি আরও অনেক বেশি কিছু করে দেখাতে পারে৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Veronica Wonder Cow: লাঠি দিয়ে নিজের পিঠ চুলকাচ্ছে গরু, ভেরোনিকার বুদ্ধিতে তাজ্জব বিজ্ঞানীরা! দেখুন ভিডিও
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement