advertisement

পঞ্চাঙ্গ ৪ ফেব্রুয়ারি: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!

Last Updated:

সূর্য অবস্থান করবে মকর রাশিতে, অন্য দিকে চন্দ্র গমন করবে তুলা রাশিতে।

পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ৪ ফেব্রুয়ারির কিছুটা পড়েছে ২০৭৭ বিক্রম সম্বতের মাঘ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত মেনেই এই পঞ্চাঙ্গ বর্তমানে নির্ধারণ করা হয়ে থাকে। বার হল বৃহস্পতি এবং এই সপ্তমী তিথি দুপুর ১২টা ০৭ মিনিট পর্যন্ত থাকবে। এর পর শুরু হয়ে যাবে ২০৭৭ বিক্রম সম্বতের মাঘ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। যা থাকবে ৫ ফেব্রুয়ারি, শুক্রবার, সকাল ১১টা ০১ মিনিট পর্যন্ত। এই দিনে কালভৈরবের আরাধনায় নিশাকালে কালাষ্টমী ব্রত পালন করা হয়ে থাকে।
advertisement
advertisement
পঞ্চাঙ্গ মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৭টা ০৮ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ০৩ মিনিটে। অন্য দিকে, রাত ১২টা ৫৫ মিনিটে চন্দ্রোদয় হবে। ৫ ফেব্রুয়ারি সকাল ১১টা ২৯ মিনিটে চন্দ্র অস্ত যাবে।
এই ২০৭৭ বিক্রম সম্বতের মাঘ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথির নক্ষত্র হল স্বাতী। ৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত স্বাতী নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে বিশাখা নক্ষত্র। ৫ ফেব্রুয়ারি, শুক্রবার সন্ধ্যা ৭টা ১৯ মিনিট পর্যন্ত এর অবস্থান থাকবে।
advertisement
সূর্য অবস্থান করবে মকর রাশিতে, অন্য দিকে চন্দ্র গমন করবে তুলা রাশিতে। শুভ মুহূর্ত- ৪ ফেব্রুয়ারি অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর ১২টা ১৩ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৫৭ মিনিটে। অমৃতকাল শুরু হচ্ছে সকাল ১১টা ২৬ মিনিটে, শেষ হচ্ছে রাত ১২টা ৫৭ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত আর অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত- পঞ্চাঙ্গ মতে রাহুকাল শুরু হচ্ছে দুপুর ২টো ০৩ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ৩টে ২৬ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পঞ্চাঙ্গ ৪ ফেব্রুয়ারি: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement