advertisement

লকডাউনে কোন পর্যটনস্থান সবচেয়ে বেশি মিস করেছে বেশির ভাগ মানুষ? প্রকাশিত সার্ভে রিপোর্ট

Last Updated:

লকডাউনের মধ্যে TakeMeBack হ্যাশট্যাগ দিয়ে একগুচ্ছ পোস্ট করেছেন বিশ্বের বহু মানুষ৷ তাতেই উঠেছে এসেছে হোম কোয়ারেন্টাইনেও বিশ্বের একটা বড় অংশের মানুষ কোন পর্যটনস্থান ব্যাপক ভাবে মিস করেছেন৷

লকডাউন ধীরে ধীরে উঠছে৷ এ বছর অনেকেই বেড়াতে যেতে পারেননি৷ ভ্রমণপিপাসুদের মন খারাপের বছর৷ লকডাউন উঠলেও করোনা ভাইরাস বেড়াতে কতটা যেতে দেবে, তা নিয়েও সন্দেহ৷ তবু মন তো লকডাউন মানে না৷ পৃথিবীর যে কোনও প্রান্তে পৌঁছে যায় মুহূর্তে৷ তা লকডাউনের মধ্যে বাড়িতে কোয়ারেন্টাইনেও বিশ্বের ভ্রমণপ্রিয় মানুষরা দেদার ইন্টারনেট সার্চ করেছেন ফেভারিট ডেস্টিনেশন নিয়ে৷
তা নিয়েই সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম একটি সার্ভে করেছে৷ লকডাউনের মধ্যে TakeMeBack হ্যাশট্যাগ দিয়ে একগুচ্ছ পোস্ট করেছেন বিশ্বের বহু মানুষ৷ তাতেই উঠেছে এসেছে হোম কোয়ারেন্টাইনেও বিশ্বের একটা বড় অংশের মানুষ কোন পর্যটনস্থান ব্যাপক ভাবে মিস করেছেন৷ উত্তরটি হল মিশরের পিরামিড৷ এমনকী যাঁরা পিরামিড দেখেছেন আগে, তাঁরা মিশরের সেই বিস্ময় স্থানেই ফিরতে চেয়েছেন আরও একবার৷
advertisement
গিজার পিরামিড গিজার পিরামিড
advertisement
সার্ভেতে দেখা গিয়েছে, লকডাউনে TakeMeBack হ্যাশট্যাগ দিয়ে ২ লক্ষ ৮ হাজার ৩৬২টি পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রামে৷ এঁরা সকলেই লকডাউনে বাড়িতে বসে ফেভারিট ডেস্টিনেশন জানিয়েছে৷ তাতে দেখা গিয়েছে, বিশ্বের ভ্রমণপ্রেমীদের কাছে সবচেয়ে প্রিয় হল গিজার পিরামিড৷ বিশ্বের একটি বড় অংশের মানুষ আরেকবার অন্তত মিশরের পিরামিড স্বচক্ষে দেখতে চেয়েছেন৷
advertisement
তারপরেই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজনি ওয়ার্ল্ড, প্যারিসের আইফেল টাওয়ার ইত্যাদি৷ দুঃখের বিষয় হল, ভারতের কোনও পর্যটনস্থান এই তালিকায় জায়গা পায়নি৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
লকডাউনে কোন পর্যটনস্থান সবচেয়ে বেশি মিস করেছে বেশির ভাগ মানুষ? প্রকাশিত সার্ভে রিপোর্ট
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement