advertisement

পঞ্চাঙ্গ ২৬ মে: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!

Last Updated:

২৬ মে-র কিছুটা পড়েছে ২০৭৭ বিক্রম সম্বতের বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে।

#কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২৬ মে-র কিছুটা পড়েছে ২০৭৭ বিক্রম সম্বতের বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত মেনেই এই পঞ্চাঙ্গ বর্তমানে নির্ধারণ করা হয়ে থাকে। বার হল বুধ এবং এই পূর্ণিমা তিথি থাকবে ২৬ মে বিকেল ৪টে ৪৩ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি।
advertisement
advertisement
বৈশাখ মাসের শুক্লপক্ষের এই পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ, তাই তাঁর নামানুসারে এই পুণ্য তিথি বুদ্ধ পূর্ণিমা নামেও পরিচিত। আবার, এই তিথিতেই সমুদ্র মন্থনকালে দেবাসুরের সাহায্যার্থে কূর্মরূপ ধারণ করেছিলেন শ্রীবিষ্ণু, তাই তিথিটি কূর্ম জয়ন্তী নামেও অভিহিত হয়ে থাকে।
পঞ্চাঙ্গ মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ২৫ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৭টা ১১ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২৬ মে সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে । চন্দ্র অস্ত যাবে ২৭ মে সকাল ৬টা ১৫ মিনিটে।
advertisement
এই ২০৭৭ বিক্রম সম্বতের বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথির নক্ষত্র হল অনুরাধা। ২৭ মে, রাত ১টা ১৫ মিনিট পর্যন্ত অনুরাধা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে জ্যেষ্ঠা নক্ষত্র।
সূর্য অবস্থান করবে বৃষ রাশিতে। চন্দ্র অবস্থান করবে বৃশ্চিক রাশিতে।
শুভ মুহূর্ত- ২৬ মে অভিজিৎ মুহূর্ত পড়েনি। আজ অমৃতকাল শুরু হচ্ছে বিকেল ৪টে ১৭ মিনিটে, শেষ হচ্ছে বিকেল ৫টা ৩২ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত- পঞ্চাঙ্গ মতে ২৬ মে রাহুকাল শুরু হচ্ছে দুপুর ১২টা ১৮ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ২টো ০২ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
পঞ্চাঙ্গ ২৬ মে: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement