advertisement

Optical Illusion: একই রকম দু’টো ছবি! তবে এখানেই লুকিয়ে রয়েছে ৩টি পার্থক্য; ৯০ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে পারলেই কেল্লাফতে

Last Updated:

দেখা যাচ্ছে, শীতে কাবু একটি ছেলে শীতপোশাকে নিজেকে মুড়ে রীতিমতো জবুথবু হয়ে আগুন পোহাচ্ছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে দুটি ছবি তো একই।

দৃষ্টি বিভ্রম বা অপটিক্যাল ইলিউশন হল চোখের ধাঁধা। হামেশাই নানা রকম অপটিক্যাল ইলিউশন ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ছবির মধ্যে থেকে খুঁজে বার করতে হয় নানা রকম অবয়ব, অক্ষর ইত্যাদি। আর অপটিক্যাল ইলিউশন সমাধানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তীক্ষ্ণতা পরীক্ষা করে নেওয়া যায়। অপটিক্যাল ইলিউশনের ধাঁধায় বিভিন্ন কোণ অথবা বিভিন্ন আকার ব্যবহার করা হয়ে থাকে।
এগুলি খুঁজে বার করতে পারলে বা সমাধান করতে পারলেই বোঝা যায় যে, মানুষটির বুদ্ধির জোর এবং আইকিউ কতটা! এখানেই শেষ নয়, অপটিক্যাল ইলিউশনের ধাঁধার সমাধান করার ধরন থেকে বোঝা যায় মানুষের চারিত্রিক দোষ-গুণও। এমনকী জানা যায়, তাঁর মধ্যে থাকা নানা ধরনের বৈশিষ্ট্যও!
advertisement
advertisement
সম্প্রতি এমনই এক ধাঁধা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে বিভিন্ন রকম মত প্রকাশ করছেন নেটিজেনরা। তবে ছবিটার আসল রহস্যটা কী, সেটাই আজ খুঁজে বার করব আমরা! এই ছবিটা শেয়ার করা হয়েছে ‘ফাইন্ড ৩ ডিফারেন্সেস জেপি’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে।
advertisement
এখানে রয়েছে দুটি একই রকম ছবির কোলাজ। দেখা যাচ্ছে, শীতে কাবু একটি ছেলে শীতপোশাকে নিজেকে মুড়ে রীতিমতো জবুথবু হয়ে আগুন পোহাচ্ছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে দুটি ছবি তো একই। আসলে এই দুই ছবিতে ৩টি পার্থক্য রয়েছে। আর এই পার্থক্যগুলি খুঁজে বার করতে হবে মাত্র ৯০ সেকেন্ডের মধ্যে। চ্যালেঞ্জটা কি ততটাও কঠিন হবে না। কারণ অন্যান্য অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জের ক্ষেত্রে এতটা সময় পাওয়া যায় না। চ্যালেঞ্জ সমাধানে মেলে মাত্র ৫ অথবা ১০ সেকেন্ড।
advertisement
যাই হোক, এই সময়ের মধ্যে ৩টি পার্থক্য খুঁজে পাওয়া গেল কি? অন্তত একটাও পার্থক্য কি পাওয়া গেল? না পাওয়া গেলেও অসুবিধা নেই! আমরাই তাহলে সঠিক উত্তরটা দিয়ে দিচ্ছি। দু’টি ছবিতেই ছেলেটির মুখের ভাবটা লক্ষ্য করতে হবে। তাহলে দেখা যাবে, প্রথম ছবিটিতে দুঃখী মুখ করে বসে আছে সে। আর দ্বিতীয় ছবিটিতে হাসিমুখে দেখা যাচ্ছে ছেলেটিকে। এর পরের পার্থক্য রয়েছে দু’টি ছবির আগুনের শিখায়। এটা খুঁটিয়ে দেখলে তবেই বোঝা যাবে। আর তৃতীয় পরিবর্তনটি দেখা গেল ছেলেটির সোয়েটারের নিচের দিকে। ফলে বোঝাই যাচ্ছে, সহজই ছিল এই অপটিক্যাল ইলিউশনের চ্যালেঞ্জ। তবে চোখের দৃষ্টি এক্ষেত্রে তীক্ষ্ণ হতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion: একই রকম দু’টো ছবি! তবে এখানেই লুকিয়ে রয়েছে ৩টি পার্থক্য; ৯০ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে পারলেই কেল্লাফতে
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement