advertisement

Muzzaffarnagar Viral Traffic Fine: এক লক্ষ টাকার স্কুটার নিয়ে বেরিয়ে ২১ লক্ষ জরিমানা! চালান দেখে হতবাক চালক, ভাইরাল ছবি

Last Updated:

পুলিশের জরিমানা করা ওই চালানের ছবি দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে৷ সেখানে দেখা যায়, ওই স্কুটার চালককে ২০ লক্ষ ৭৪ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ৷

প্রতীকী ছবি৷ পিটিআই
প্রতীকী ছবি৷ পিটিআই
স্কুটারের দাম ১ লক্ষ টাকা৷ আর সেই স্কুটার নিয়ে রাস্তায় বেরিয়ে ২১ লক্ষ টাকার জরিমানার মুখে পড়তে হল চালককে! অবাক করে দেওয়ার মতো এমনই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের মুজফফরনগর জেলায়৷
পুলিশের জরিমানা করা ওই চালানের ছবি দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে৷ সেখানে দেখা যায়, ওই স্কুটার চালককে ২০ লক্ষ ৭৪ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ৷ যদিও ওই চালানের ছবি ছড়িয়ে পড়তেই পুলিশের পক্ষ থেকে দ্রুত ভুল সংশোধন করে নেওয়া হয়৷ নতুন করে ফেরে ৪ হাজার টাকা জরিমানা করা হয় স্কুটার চালককে৷
advertisement
advertisement
জানা গিয়েছে, গত মঙ্গলবার আনমল সিংঘল নামে ওই স্কুটার আরোহীকে নিউ মান্ডি এলাকায় আটকায় পুলিশ৷ সেই সময় ওই স্কুটার আরোহী ব্যক্তি হেলমেট পরে ছিলেন না৷ এমন কি, স্কুটার চালানোর জন্য প্রয়োজনীয় নথিও ছিল না তাঁর কাছে৷
পুলিশ ওই স্কুটার বাজেয়াপ্ত করে চালককে ফাইন করে৷ অবাক হয়ে ওই স্কুটার চালক দেখেন, তাঁকে ২০,৭৪০০০ টাকা জরিমানা করা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Muzzaffarnagar Viral Traffic Fine: এক লক্ষ টাকার স্কুটার নিয়ে বেরিয়ে ২১ লক্ষ জরিমানা! চালান দেখে হতবাক চালক, ভাইরাল ছবি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement