advertisement

Pakistan Visa process:পাকিস্তানে ঘুরতে যাবেন? কীভাবে মেলে ভিসা, জানুন গোটা প্রক্রিয়া

Last Updated:
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
কলকাতা: প্রতিবেশী বটে, কিন্তু সম্পর্ক তিক্ত৷ পাকিস্তান নিয়ে ভারতীয়দের কৌতূহলেরও শেষ নেই৷ ভারতের মতোই পাকিস্তানেও এমন বহু জায়গা রয়েছে, যেখানে প্রকৃতি নিজেকে উজাড় করে দিেয়ছে৷ অনেক ভারতীয়রেই মনে মনে পাকিস্তানে যাওয়ার ইচ্ছেও থাকে৷ তার একটা বড় কারণ, বহু চর্চিত এই দেশটি ঠিক কেমন, তা নিজের চোখে একবার দেখে আসা৷
কিন্তু ইচ্ছে থাকলেই তো উপায় নেই৷ কারণ কোনও ভারতীয়ের পক্ষে পাকিস্তানের ভিসা জোগাড় করাই সবথেকে কঠিন কাজ৷ চাইলেই যে কেউ পাকিস্তানে যেতেও পারেন না৷
advertisement
পাকিস্তান মূলত ভারতীয়দের দু ধরনের ভিসা দেয়৷ তার মধ্যে একটি ট্যুরিস্ট ভিসা এবং অন্যটি বিজনেস ভিসা৷ দু ধরনের ভিসা পেতেই অনেক কাঠখড় পোড়াতে হয়৷ যদিও এর মধ্যে তুলনামূলক ভাবে ট্যুরিস্ট ভিসা পাওয়া সহজ৷
advertisement
তবে যাঁদের পাকিস্তানে কোনও আত্মীয়, বন্ধু রয়েছেন, তাঁদের পক্ষে পাকিস্তানের ভিসা পাওয়া তুলনামূলক ভাবে সহজ৷ দেশভাগের সময় সীমানা পেরিয়ে এ দেশে না এসে অনেকেই পাকিস্তানে থেকে গিয়েছিলেন৷ তাঁদের আত্মীয়রা অনেকেই ভারত থেকে পাকিস্তানে যান৷ সেক্ষেত্রে অবশ্য সহজেই ভিসা পাওয়া যায়৷ তবে পাকিস্তানের ভিসা পেতে গেলে ভারতীয়দের দু দেশের পক্ষ থেকেই একগুচ্ছ প্রশ্নের উত্তর দিতে হয়৷ ভিসা পাওয়ার বাকি প্রক্রিয়া অন্যান্য দেশের মতোই পাকিস্তানের ক্ষেত্রেও এক৷
advertisement
পাকিস্তানের দেওয়া ট্যুরিস্ট ভিসার মেয়াদ হয় তিরিশ দিন৷ এই ভিসা নিয়ে পাকিস্তানে গেলে পর্যটক হিসেবেই যেতে হবে৷ কোনও ধরনের পড়াশোনা অথবা চাকরি করতে পারবেন না৷ আবার বিজনেস ভিসা নিয়ে পাকিস্তানে গেলে ব্যবসা সংক্রান্ত চুক্তি, বৈঠক ইত্যাদি করা যাবে৷ অধিকাংশ ক্ষেত্রেই ভারতীয়দের ট্যুরিস্ট ভিসাই দেয় পাকিস্তান৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Pakistan Visa process:পাকিস্তানে ঘুরতে যাবেন? কীভাবে মেলে ভিসা, জানুন গোটা প্রক্রিয়া
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement