advertisement

১৬ সোমবারের ব্রত করেছিলেন মাতা পার্বতীও! সুখ-সমৃদ্ধিতে জীবন ভরিয়ে দেয় এই ব্রত

Last Updated:

পুরাণ অনুসারে শিবের ঘরণী পার্বতীও এই ব্রত পালন করেছিলেন ৷ জেনে নিন, কী ভাবে করবেন এই ব্রত ৷

#কলকাতা : শুধু শিবের মতো স্বামীর কামনায় নয় ৷ যদি টানা ১৬ টি সোমবারে ভক্তি সহকারে শিবের আরাধনা করা যায়, তাহলে সমস্ত রকম মনোস্কামনা পূরণ হয় ৷
পুরাণ অনুসারে শিবের ঘরণী পার্বতীও এই ব্রত পালন করেছিলেন ৷ জেনে নিন, কী ভাবে করবেন এই ব্রত ৷
• সোমবার গুলিতে আপনাকে উপোস রাখতে হবে ৷ একেবারে শুদ্ধ মনে এই ব্রত পালন করলে ফল মিলবে হাতেনাতে ৷
advertisement
• আপনার বাড়ির ঠাকুর ঘরে শিবের মূর্তি রাখতে হবে ৷ যদি মূর্তি না থাকে, তাহলে ছবিতে পুজা-অর্চনা করলেও একই ফল হবে ৷
advertisement
• আপনার পুজোর ঘরের মুখ হওয়া উচিত উত্তর-পূর্ব দিকে ৷ আর ঠাকুরের মূর্তিটি রাখতে হবে উত্তর মুখে ৷
• মহাদেবের আরাধনার উপকরণও খুবই সহজলভ্য ৷ বেলপাতা, আতপ চাল, ফুল, ধূপ, প্রদীপ, চন্দন, ধুতরো, দুধ, কর্পূর এই সব কিছু লাগে দেবাদিদেবের আরাধনার জন্য ৷
• মহাদেবের পুজো শেষ হলে সোমবারের ব্রতকথা পাঠ করতে হবে । ওঁ নমঃ শিবায় মন্ত্র পড়তে হবে ৷ শ্রাবণ মাসের প্রথম সোমবার শিব পুজো করে ১৬ সোমবারের ব্রত শুরু করুন ৷
advertisement
• তবে শুধু শ্রাবণের সোমবার গুলিতে করেই থেমে যাবেন না ৷ টানা ১৬ সপ্তাহ করতে পারলে তবেই মিলবে পুণ্যফল ৷
• সাদা পোশাক পরে আরাধনা করবেন ৷ আর সন্ধ্যাবেলা ফের শিবের মাথায় জল ঢেলে তবেই খাদ্য গ্রহণ করবেন ৷ খাবার হওয়া উচিত নুনছাড়া ৷ সেক্ষেত্রে ফল জাতীয় খাবারই আদর্শ এই ব্রত রাখার জন্য ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
১৬ সোমবারের ব্রত করেছিলেন মাতা পার্বতীও! সুখ-সমৃদ্ধিতে জীবন ভরিয়ে দেয় এই ব্রত
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement