advertisement

বড়দিনে সান্তা এবং গ্রিঞ্চের মধ্যে মজার লড়াই দেখে শিশুদের ভয় পাওয়ার ভিডিও ভাইরাল

Last Updated:

ক্রিসমাসের দিন সান্তা এবং গ্রিঞ্চের মধ্যে সাজানো একটি মিথ্যে লড়াইয়ের বাচ্চাদের ভয় পাওয়া এবং লুকিয়ে [পড়ার ভিডিও সোশ্যাল মিডিয়া শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়। false fight between santa and grinch scared children

#নয়াদিল্লি: ক্রিসমাসের দিন বাচ্চাদের চমকে দেওয়ার জন্য সান্তা এবং গ্রিঞ্চের মধ্যে মিথ্যে লড়াইয়ের ঘটনা দেখে সেখানে উপস্থিত শিশুরা খুব ভয়ে পেয়েছিল। কেউ চিৎকার করছিল কেউ আবার ভয়ে পিয়ানোর নিচে গিয়ে লুকিয়ে পড়েছিল। এই হাস্যকর মুহূর্তকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার পর সেটা অনেক লাইকস এবং ৩ মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে।
এই হাসির সংক্ষিপ্ত ক্লিপটি রবিবার রাতে টুইটারে শেয়ার করা হয়েছিল এবং তারপর থেকে বহু নেটিজেনসদের মন জয় করে নিয়েছে।
ভিডিওটিতে দেখা গেছে একটি পরিবারের বড়দিন উদযাপনা মেতে উঠেছে। সারা ঘর সুন্দরভাবে সাজানো ,ছোটখাটো একটা ক্রিসমাস পার্টি চলছে , টেবিলে রাখা খাবারের প্লেট , বড়দের সঙ্গে ছোট ছোট ছেলেমেয়েদেরও দেখা যাচ্ছে।
advertisement
advertisement
ভিডিও শুরু হতেই সান্তা ক্লজের পোষাক পড়া একজন ব্যক্তিকে সিঁড়ি দিয়ে নেমে আসতে দেখা যায় যিনি সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছেন। যাকে দেখে শিশুরা খুশিতে এক্সসাইটেড হয়ে পরে । হঠাৎ একই পথে সাজানো গ্রিঞ্চের অনুপ্রবেশ ঘটে এবং সে সান্তাকে বাঁধা দিতে চেষ্টা করে। ইতিমধ্যে ওদের দুজনের মারামারি শুরু হয়ে গেছে, অথিতিরাও তাদের আটকাতে চেষ্টা করছে আর এতসব ডেকে শিশুরা পিয়ানোর নিচে লুকিয়েছে ,কেউ কাঁপছে এবং কেউ অন্যদিকে চিৎকার জুড়েছে ।
advertisement
নিচের ভিডিওটি দেখুন:
এই ভিডিওটি দেখে ভিন্ন ইউসাররা ভিন্ন কমেন্টস দিয়েছেন ।
একজন টুইটার ইউসার লিখেছেন, "এখানে এমন একটি উদাহরণ রয়েছে যা সম্ভবত একটু বেশি হয়ে গেছে।" অন্য একজন বলেছেন,"বাচ্চারা পিয়ানোর নীচে লুকিয়েছিল। এটি আক্রমনাত্মক ছিল। "
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বড়দিনে সান্তা এবং গ্রিঞ্চের মধ্যে মজার লড়াই দেখে শিশুদের ভয় পাওয়ার ভিডিও ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement