advertisement

Blue Dog: রাস্তায় দেখা গেল নীল রঙের কুকুর, এ কোন বিপদের সঙ্কেত ? আতঙ্কে স্থানীয়রা

Last Updated:

বিষয়টি মোটেও মজার নয়। বরং এর মধ্যে লুকিয়ে রয়েছে এক তীব্র যন্ত্রণা আর ভয়ঙ্কর আশঙ্কার মেঘ।

নীল বর্ণ শৃগালের কথা তো আমরা সকলেই জানি। কিন্ত সারমেয়! এমন রঙিন কুকুরের কথা বোধহয় কোনও দেশেই কেউ শোনেননি। দেখা তো দূর-অস্ত। কিন্তু তেমন ঘটনাই একেবারে চোখের উপর ঘটতে দেখতে গুজরাতের বাসিন্দারা। আপাত ভাবে দেখলে মনে হবে অতি সাধারণ পথকুকুর। কিন্তু তাদের গায়ের রঙ দেখলে মাথা ঘুরে যাওয়ার জোগাড়। কখনও গোলাপি তো কখনও নীল।
আসলে বিষয়টি মোটেও মজার নয়। বরং এর মধ্যে লুকিয়ে রয়েছে এক তীব্র যন্ত্রণা আর ভয়ঙ্কর আশঙ্কার মেঘ। গুজরাতের ভারুচ জেলার অঙ্কলেশ্বরের পরিচিতি শিল্পতালুক হিসাবে। অঙ্কলেশ্বর জিআইডিসিতে গড়ে ওঠা শিল্পসংস্থায় স্থানীয়দের পাশাপাশি ভিন রাজ্য থেকেও বহু মানুষ আসছেন কাজের জন্য। তাই গত কয়েক বছরে এই এলাকায় মনুষ্যবসতি ক্রমশ ঘন হয়েছে।
কিন্তু বিপদ ঘনাচ্ছে অন্যত্র। এলাকার জলে প্রতিনিয়ত মিশছে বিষাক্ত রাসায়নিক, অতি উচ্চমাত্রায়। তার ফলে মানুষ তো বটেই পশুরাও পড়েছে মারাত্মক বিপদের মুখে। এই নীল বর্ণ কুকুরটিও তারই দৃষ্টান্ত।
advertisement
advertisement
তবে এই কুকুরটিই প্রথম নয়। এর আগে দেখা গিয়েছিল একটি গোলাপি কুকুর। আসলে এখানে রয়েছে অনেক রঙের কারখানা। সেই সব রঙই প্রাণীদের শরীরে লাগছে বলে মনে করা হচ্ছে। এই সব কারখানার আশপাশে বহু রঙিন প্রাণীর দেখা মেলে। কিছু দিন আগে এই এলাকায় একটি গোলাপি কুকুর দেখা গিয়েছিল। সেই সময় তুমুল চর্চা হয় গোলাপি কুকুর নিয়ে। আর এবার নীল কুকুরটি উঠে এসেছে আলোচনার কেন্দ্রে।
advertisement
রাস্তায় ঘুরে বেড়ানো এই নীল রঙের এই কুকুর দেখে মানুষ হতবাক। তবে অনেকেই মনে করছেন রঙের কারখানার আশপাশে ঘুরে বেড়ানো এই কুকুরগুলির গায়ে লেগেছে কারখানায় উৎপাদিত রঙই।
পশুপ্রেমী সংগঠনগুলির মতে, রং প্রস্তুতকারী প্রতিষ্ঠানের রাসায়নিক বর্জ্য মিশ্রিত জলই এই অবস্থার জন্য দায়ী। এই জলের কারণেই কুকুরের গায়ের রং বদলে গিয়েছে। অঙ্কলেশ্বর জিআইডিসি-এর আশেপাশে অনেক কারখানা থেকেই দূষিত জল বেরিয়ে আসে বাইরে। নির্দিষ্ট বর্জ্য নিষ্কাশন পদ্ধতি মানে না প্রায় কেউই।
advertisement
এই কারখানাগুলির আশপাশে অনেক শ্রমিক পরিবারও বসবাস করে। বিষাক্ত রাসায়নিকের প্রভাব পড়তে পারে তাঁদের শরীরেও, মনে করছেন চিকিৎসকরা। গুজরাত দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এবিষয়ে নজরদারি চালানোর দাবিও রয়েছে দীর্ঘদিন ধরেই।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Blue Dog: রাস্তায় দেখা গেল নীল রঙের কুকুর, এ কোন বিপদের সঙ্কেত ? আতঙ্কে স্থানীয়রা
Next Article
advertisement
Cheetah: ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
ফাঁসিদেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক, ছাগলের টোপ দিয়ে রবিবার ভোররাতে খাঁচাবন্দি হল চিতা
  • ঘোষপুকুর বনদফতরে ছাগল টোপ দিয়ে খাঁচা বসানোর কাজ শুরু করা

  • রবিবার, ভোররাতে খাঁচাবন্দি হল চিতাবাঘ

  • পূর্ণবয়স্ক এই চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement