advertisement

Offbeat Wedding: বেনজির! ৩ বছর প্রেমের পর স্বামীসংসার ফেলে ভাগ্নিকে বিয়ে মামির! তাজ্জব সোশ্যাল মিডিয়া

Last Updated:

Offbeat Wedding: বিতর্কিত এই ঘটনায় দ্বিমত ইন্টারনেট৷ কারওর কাছে তাঁরা প্রশংসিত৷ আবার অনেকের কাছেই তাঁদের এই বিয়ে চরম নিন্দিত৷

বিয়ে করলেন মামি-ভাগ্নি
বিয়ে করলেন মামি-ভাগ্নি
পটনা: বেনজির ঘটনা বিহারের গোপালগঞ্জ জেলায়৷ তিন বছর ধরে প্রেমের সম্পর্কে থাকার পর বিয়ে করলেন মামি-ভাগ্নি৷ ছক ভাঙা এই সম্পর্কের খবর সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং৷ বিতর্কিত এই ঘটনায় দ্বিমত ইন্টারনেট৷ কারওর কাছে তাঁরা প্রশংসিত৷ আবার অনেকের কাছেই তাঁদের এই বিয়ে চরম নিন্দিত৷
সর্বভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে গোপালগঞ্জ জেলার বাসিন্দা সুমন সম্প্রতি তাঁর স্বামীকে ছেড়ে পালিয়ে যান ভাগ্নি শোভার সঙ্গে৷ তাঁদের প্রণয়ের সম্পর্ক ছিল ৩ বছরের৷ বেলওয়া গ্রামের মন্দিরে তাঁরা বিয়ে করেন৷ সেই বিয়ের ভিডিও এখন ভাইরাল৷ সেখানে দেখা যাচ্ছে এই মামি ভাগ্নি জুটি মালাবদল করেন৷ তার পর শোভার গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেন সুমন৷ তাঁরা সাতপাকে ঘুরে বিয়ের অঙ্গীকার করেন৷
advertisement
আরও পড়ুন : যৌন লাঞ্ছনা থেকে নৃশংস নারীঘাতক–বার বার মেয়েদের উপর হওয়া অপরাধের প্রতিবাদের হাতিয়ার ‘রিক্লেম দ্য নাইট’
ভাগ্নিকে বিয়ে করার বিষয়ে সুমন জানান,‘‘শোভা আমার জীবনের প্রেম৷ আমি ভাবতেও পারি না অন্য কাউকে বিয়ে করে সে চলে যাবে৷ আর আমি তাকে হারাব৷ একে অন্যকে হারিয়ে ফেলার ভয় থেকেই সবকিছু পিছনে ফেলে আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিই৷ বাকি পৃথিবী কী ভাবল আমাদের নিয়ে, চিন্তা করিনি৷’’
advertisement
advertisement
advertisement
একই সুর শোভার কণ্ঠেও৷ বলেছেন, একসঙ্গে থাকার জন্য সামাজিক বিদ্রূপ উপেক্ষা করতে তাঁরা বদ্ধপরিকর৷ সোশ্যাল মিডিয়ায় বিয়ের ভিডিও শেয়ার করেন তাঁরা৷ তাঁদের সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন অনেক নেটিজেন৷ তবে আছে দ্বিমতও৷ তাঁদের মতে এটা আইনবিরোধী কাজ৷ কারওর মত এই ‘অনাচার’ আসলে কলিযুগের প্রতীক৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Offbeat Wedding: বেনজির! ৩ বছর প্রেমের পর স্বামীসংসার ফেলে ভাগ্নিকে বিয়ে মামির! তাজ্জব সোশ্যাল মিডিয়া
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement