advertisement

রাশিচক্র ১২ মার্চ: দেখে নিন মহাদেবের কৃপায় কেমন যাবে আজকের দিন!

Last Updated:

জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। দিনটি সুন্দর কাটবে। আজ কোনও নতুন কাজে হাত দেওয়ার ইচ্ছে হতে পারে, সেটা ফেলে রাখবেন না। অন্তত খসড়াটুকু করে রাখুন। ভবিষ্যতে উপকার পাবেন।
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। আজ কর্মোদ্যম আপনাকে ঘিরে থাকবে, নিজের খুঁতগুলোকেই আজ গুণে পরিণত করার চেষ্টা করলে দিনটা ভালো কাটবে।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। আজ গুরুত্ব বুঝে সব কিছুর সময় সাজাতে হবে, তাহলেই দিনটা মসৃণ যাবে। সন্ধ্যায় প্রণয়ের সম্পর্ক গাঢ় হতে পারে।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। অর্থোপার্জন অবশ্যই জরুরি, কিন্তু আজ তার পাশাপাশি পরিবারের সদস্যদের খেয়াল রাখতেও ভুলবেন না।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগস্ট ২২। সকালটা শুরু হবে খাটুনির মধ্যে দিয়ে, বেলা বাড়লে পরিশ্রমও বাড়বে। কিন্তু সন্ধ্যেটা মনের মানুষের সঙ্গে ভালো কাটবে।
advertisement
কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজ আপনাকে সমালোচনার মুখে পড়তে হতে পারে। কিন্তু অন্যকে দেওয়া উপদেশ কর্মক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। আজ সব কাজে বন্ধুদের সাহায্য পাবেন, তাই নতুন কোনও কাজ শুরু করতে চাইলে দিনটা মঙ্গলময় সাব্যস্ত হবে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। মন থেকে নেতিবাচক চিন্তা সরিয়ে পছন্দের কোনও জিনিসে ফোকাস করুন, সেখান থেকেই উন্নতি এবং ভালোবাসা আসবে জীবনে।
advertisement
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ সারা দিনটা হুল্লোড় এবং আনন্দের মধ্যে দিয়ে কাটবে; কর্মক্ষেত্র-পরিবার দুই দিকেই ভারসাম্য বজায় থাকবে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। আজ অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে, তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে তার সঠিক বিনিয়োগও জরুরি।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। আজ আপনার নিজের চারিত্রিক দৃঢ়তা প্রমাণ করার দিন, শুধু নেতিবাচক চিন্তা মনে স্থান দেবেন না।
advertisement
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। দিনটা কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে গেলেও সন্ধ্যেটা সুন্দর হবে, দিনশেষে মনে কোনও আক্ষেপ থাকবে না।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
রাশিচক্র ১২ মার্চ: দেখে নিন মহাদেবের কৃপায় কেমন যাবে আজকের দিন!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement