ছেলেধরা সন্দেহে আটক ব্যাক্তিকে প্রাণে বাঁচালেন স্থানীয়রা
Last Updated:
ই ব্যাক্তিকে স্থানীয় যুবকরা উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।
#আলিপুরদুয়ার: ফের জনসচেতনতার নজির তৈরি হল। ছেলেধরা সন্দেহে এক ব্যাক্তিকে জনরোষ থেকে বাঁচালেন স্থানীয় যুবকরা। আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের পলাশবাড়িতে ঘটেছে এই ঘটনা।
এক ভিক্ষুককে ছেলেধরা সন্দেহে আটক করেন স্থানীয়রা। তাকে মারধর করতে উদ্যত হয় এলাকার মানুষেরা। কিন্তু কিছু স্থানীয় যুবক জনরোষ থেকে ওই ব্যাক্তিকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। গতকাল রাতে ঘটেছে এই ঘটনা।
জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি বলেন, ওই ব্যাক্তিকে স্থানীয় যুবকরা উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ব্যাক্তিকে কেউ মারধর করেনি।
advertisement
Location :
First Published :
Aug 14, 2019 2:06 PM IST









