advertisement

মালদহে কোয়ারেন্টাইন সেন্টারে অস্বাভাবিক মৃত্যু, আতঙ্কিত আবাসিকেরা

Last Updated:

ভোর রাতে মৃত্যু হয় বছর ৩৫ ওই যুবকের। সকালে দেহ উদ্ধার করে পুলিশ।

#মালদহ: কোয়ারেন্টাইন সেন্টারে মৃত্যু মালদহে। গাজোলের কাটিকান্দার প্রাথমিক স্কুলে যুবকের মৃত্যু। পুণে থেকে তিনদিন আগেই মালদহে ফেরে ওই যুবক। ৪০ জনের দল পুণে থেকে মালদহে ফিরেছিল। সকলেই গাজোলের সরকারি স্কুলে কোয়ারেন্টাইনে রয়েছে। ভোর রাতে মৃত্যু হয় বছর ৩৫ ওই যুবকের। সকালে দেহ উদ্ধার করে পুলিশ। আতঙ্কে কোয়ারেন্টাইন সেন্টারের অন্যান্য আবাসিকরা। ওই কোয়ারেন্টাইন সেন্টারে ৫০ জনেরও বেশি আবাসিক রয়েছেন।
দ্রুত সকলের স্বাস্থ্য পরীক্ষার দাবি করেছেন আবাসিকেরা। হৃদরোগে  আক্রান্ত হয়ে মৃত্যু বলে প্রাথমিক অনুমান পুলিশের। মৃতদেহ ময়না তদন্ত করানো হবে জানিয়েছেন মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া।  আবাসিকের মৃত্যুর ঘটনায় এদিন আতঙ্ক ছড়ায় এই কোয়ারেনটাইন সেন্টারে। অন্যান্য আবাসিকেরা জানিয়েছেন, ভোর রাতে আচমকায় মুখ থেকে অদ্ভূত আওয়াজ বের হয় ওই যুবকের। সকলে ছুটে যেতেই আচমকাই মৃত্যু হয় তাঁর। খবর দেওয়া হলে সকালে এলাকায় যায় পুলিশ। মৃত যুবকদের বাড়ি গাজোলের চাকনগর পঞ্চায়েত এলাকায়। খবর পেয়ে পরিবারের লোকজন এলাকায় আসেন। পুলিশ জানিয়েছে, আপাতত অস্বাভাবিক মৃ্ত্যুর মামলা রুজু করা হয়েছে। ওই যুবকের পুরোনো অসু্স্থতার কোনো তথ্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর কারন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মালদহে কোয়ারেন্টাইন সেন্টারে অস্বাভাবিক মৃত্যু, আতঙ্কিত আবাসিকেরা
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement