advertisement

World Environment Day: মাথায় গাছের ফেট্টি, গায়ে ফুল! একমনে গাছ লাগাচ্ছেন রাস্তার পাশে... চেনেন কে এই 'হ্যালো'?

Last Updated:

World Environment Day: মাথায় গাছের পাতা ও ফুল লাগানো ফেট্টি, মুখে এক গাল হাসি, ছিমছাম চেহারা। জলপাইগুড়ির এই ব্যক্তিকে চেনেন না এমন কেউ নেই। পরিবেশের সঙ্গে তাঁর অগাধ প্রেম

+
বিশ্ব

বিশ্ব পরিবেশ দিবস

জলপাইগুড়ি: সবুজের সঙ্গে অগাধ ভালোবাসা। শহরজুড়ে বেড়ে উঠছে এনার হাতে বোনা বহু গাছ। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হলেও জলপাইগুড়ির এই ব্যক্তির কাছে প্রত্যেকটা দিনই যেন পরিবেশ দিবস। জানেন ইনি কে? জানলে অবাক হবেন বইকি! ফোনে নয়, রাস্তায় এনার পাশ দিয়ে হেঁটে গেলেই হাসি মুখে বলেন ‘হ্যালো’।
মাথায় গাছের পাতা ও ফুল লাগানো ফেট্টি, মুখে এক গাল হাসি, ছিমছাম চেহারা। জলপাইগুড়ির এই ব্যক্তিকে চেনেন না এমন কেউ নেই। পরিবেশের সঙ্গে তাঁর অগাধ প্রেম। জলপাইগুড়ি শহরের রাস্তার বেশিরভাগ গাছই বুনেছেন এই ব্যক্তি। নাম বাবু মণ্ডল। যদিও শহরবাসীর কাছে তিনি ‘হ্যালো’ নামেই পরিচিত। যেখানে প্রতিনিয়ত সবুজ ধ্বংস করে ইট কাঠ পাথরের ইমারত তৈরিতে ব্যস্ত অধিকাংশ মানুষ, সেখানে নিজ মনে পরিবেশকে বাঁচিয়ে রেখেছেন জলপাইগুড়ির ‘হ্যালো বাবু।
advertisement
advertisement
জলপাইগুড়ি ইন্দরা কলোনি এলাকার বাসিন্দা বাবু মণ্ডল। তিনি এক সাধুর অনুপ্রেরণায় প্রায় দু’ দশক ধরে বৃক্ষ রোপণ করছেন। রাস্তা দিয়ে হাঁটা পথে কেউ এনার পাশ দিয়ে গেলেই এক মুখ হাসি নিয়ে ‘হ্যালো’ বলে সম্বোধন করতেও ভোলেন না। পেশা বলতে এক সময় রিকশা চালাতেন। সেই সময় শহরের মাসকলাই বাড়ি এলাকায় স্থিত এক মন্দিরের সাধুর কাছ থেকেই পেয়েছিলেন গাছ লাগানোর দীক্ষা, সেও প্রায় ২৪ বছর আগের কথা।
advertisement
সেই থেকেই শহরের বিভিন্ন রাস্তার পাশে বা ডিভাইডারের মাঝে থাকা মাটিতে আপন মনেই রোপণ করেন নানা ধরনের বৃক্ষ থেকে শুরু করে রকমারি ফুলের গাছ। আর পাঁচজনের তুলনায় একটু অন্যরকম হলেও শহরের সৌন্দর্যতা বোধহয় টিকে রয়েছে এনার জন্যই। আজও যার অন্যথা হয়নি। শহরের বেশ কিছু জায়গায় ভিন্ন ধরনের গাছ বুনতে দেখা যায় তাঁকে। আমাদের তরফ থেকেও ‘হ্যালো’-এর জন্য রইল একরাশ শুভেচ্ছা।
advertisement
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
World Environment Day: মাথায় গাছের ফেট্টি, গায়ে ফুল! একমনে গাছ লাগাচ্ছেন রাস্তার পাশে... চেনেন কে এই 'হ্যালো'?
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement