advertisement

Wild Boar Attack: বন্যা দুর্গতদের যন্ত্রণা বাড়াল বন্য শুয়োর, ছুটতে হল হাসপাতালে

Last Updated:

Wild Boar Attack: হঠাৎ বুনো শুয়োরের হামলা। এই ঘটনায় গুরুতর আহত হয়ে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন

+
হাসপাতলে

হাসপাতলে চিকিৎসাধীন জখম ব্যক্তি

মালদহ: একেই জল থৈ থৈ চারিদিক, তার উপর বুনো শুয়োরের হামলা! আর তাতেই তিনজন জখম হল মানিকচকে। এই ঘটনায় রীতিমত হৈচৈ পড়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচকের ভূতনি উত্তরচন্ডিপুর পঞ্চায়েতের আলাদিয়া গ্রামে।
আরও পড়ুন: ছিনতাই করবে বলে বাইক চালকের সঙ্গে ‌যা করল দুষ্কৃতীরা! জানলে আপনিও অবাক হবেন
বন্যার জলে প্লাবিত গোটা এলাকা। বন্যা দূর্গতরা বাঁধের উপর অস্থায়ীভাবে বসবাস করছেন। তবে সেখানে শুধুমাত্র মানুষ নয়, বাঁধে আশ্রয় নিয়েছে অনান্য জীবজন্তুরাও। এরই মধ্যে হঠাৎ বুনো শুয়োরের হামলা। এই ঘটনায় গুরুতর আহত হয়ে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন। বলতে গেলে স্থানীয়দের জন্য এই যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছেন তাঁরা।
advertisement
তড়িঘড়ি স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। প্রাণে বাঁচতে উত্তেজিত জনতা একত্রিত হয়ে শুয়োরের পালকে তাড়া করে। উত্তেজিত জনতা তিনটি শুয়োরকে পিটিয়ে খুন করে। আচমকা এই হামলায় হুলস্থূল পড়ে যায় এলাকাজুড়ে।
advertisement
হামলার ঘটনায় গুরুতর জখম হয়েছেন যারা বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে মানিকচক গ্রামীণ হাসপাতালে। জখমদের মধ্যে অন্যতম রাম মণ্ডল বলেন, হঠাৎ এক পাল বন্য শুয়োর হামলা করে। আমার হাতে কামড় দিয়েছে। তারপর লাঠি হাতে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিই। পরবর্তীতে বন দফতর ঘটনাস্থলে এসে গোটা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Wild Boar Attack: বন্যা দুর্গতদের যন্ত্রণা বাড়াল বন্য শুয়োর, ছুটতে হল হাসপাতালে
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement