advertisement

অসুস্থ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, ভর্তি হাসপাতালে

Last Updated:
#কোচবিহার: হৃদরোগে আক্রান্ত অসুস্থ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷ শনিবার ভোররাতে অসুস্থ হয়ে পড়েন তিনি৷ বুকে ব্যাথা অনুভব করায়৷ ভোররাত ৩টে নাগাদ এই ঘটনা ঘটে৷ তাকে কোচবিহারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ শুক্রবার সারাদিন হজমের সমস্যায় ভুগছিলেন তিনি৷ চিকিৎসকদের প্রাথমিক অনুমান যে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি৷
আপাতত আইসিইউতে ভর্তি রয়েছেন রবীন্দ্রনাথবাবু৷ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে৷ উন্নতমানের চিকিৎসার জন্য তৃণমূল নেতাকে কলকাতায় পাঠানোর ভাবনাচিন্তা চলছে৷ কোচবিহার থেকে চার্টার ফ্লাইটে তাকে আনা হতে পারে কলকাতা৷ সেই মর্মে যোগাযোগ করা হয়েছে কোচবিহার বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে৷
মন্ত্রী যেই হাসপাতালে ভর্তি রয়েছেন সেখানে জেলার সব বিধায়করা রয়েছেন৷ উপস্থিত রয়েছেন তৃণমূল নেতৃত্বও৷ ধীরেধীরে নেতাকে দেখতে ভিড় জমাচ্ছেন দলীয় কর্মীরাও৷ তবে কাউকেই দেখা করা অনুমতি দেয়নি হাসপাতাল৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
অসুস্থ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, ভর্তি হাসপাতালে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement