advertisement

শান্তি ফিরছে পাহাড়ে, মোর্চার একাধিক দাবি মানছে রাজ্য

Last Updated:

শান্তি ফিরছে পাহাড়ে, মোর্চার একাধিক দাবি মানছে রাজ্য

 #দার্জিলিং: পথ দেখিয়েছিল নবান্নের বৈঠক। উত্তরকন্যায় বৈঠকের পর শান্তি ফেরার লক্ষ্যে জট কেটে গেল অনেকটাই। বৈঠকে গোর্খা জনমুক্তি মোর্চার মোট ১৭ দফা দাবির অধিকাংশই মেনে নিয়েছে রাজ্য। চা-বাগানে ন্যূনতম মজুরি, সংঘর্ষে নিহতদের ক্ষতিপূরণের ব্যবস্থার আশ্বাস মুখ্যমন্ত্রীর। সরকারি অফিসে কাজ শুরু, শিক্ষা-প্রতিষ্ঠান খোলার ব্যাপারে একমত সবপক্ষ। ১৬ অক্টোবর নবান্নে ফের বৈঠক। তার আগেই সম্ভবত স্বাভাবিক জীবনে ফিরতে চলেছে পাহাড়।
স্থায়ী সমাধানসূত্র খুঁজতে চলবে আলোচনা ৷ এদিন বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘চাই যে দ্রুত বনধ উঠে শান্তি ফিরুক পাহাড়ে ৷’
নবান্নের পর উত্তরকন্যা বৈঠক। জট খুলে গেল অনেকটাই। মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়েই পাহাড় সচল করতে একমত হল গোর্খা জনমুক্তি মোর্চা সহ পাহাড়ের রাজনৈতিক দলগুলো।
advertisement
বৈঠকে গোর্খা জনমুক্তি মোর্চার তোলা ১৭ দফা দাবির অধিকাংশ মেনে নেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জট কেটে যায় অনেকটাই। মুখ্যমন্ত্রীর ঘোষণা, চা বাগানে কর্মীদের ক্ষতিপূরণ ও বোনাস, পাহাড়ে লাগাতার বিস্ফোরণের তদন্ত নিয়ে দ্রুত পদক্ষেপ করা হবে। পাহাড়ে সংঘর্ষে নিহত ও আহতদের ক্ষতিরপূরণের দাবিও মেনে নিয়েছে রাজ্য। একাধিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও ঘোষণা মুখ্যমন্ত্রীর।
advertisement
একইসঙ্গে মুখ্যমন্ত্রীর ঘোষণা, পাহাড়ের সরকারি কর্মীরা ১৫ তারিখের মধ্যে কাজে যোগ দিলে একমাসের বেতন পাবেন। বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খোলার উপর জোর দেন তিনি ৷ পড়ুয়াদের এতদিন পড়া বন্ধ থাকার ফলে যে ক্ষতি হয়েছে তা পূরণ করতে শীতের ছুটিতে শিক্ষকদের পড়ানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ এমনকী, ছুটিতে পড়ানোর জন্য শিক্ষকদের ভাতা দেওয়ার প্রস্তাবও দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement
ত্রিপাক্ষিক বৈঠকের দাবি তুললেও রাজ্য সরকারের যুক্তি মেনে নেয় গোর্খা জনমুক্তি মোর্চা। বৈঠকে পাহাড়ের রাজনৈতিক দলগুলির নেতৃত্বের ভূমিকায় দেখা যায় বিনয় তামাংকেই। পাহাড়ের নতুন নেতা এখন যে বিনয়ই, উত্তরকন্যা্ বৈঠকে আবারও তা প্রমাণিত। এখন দেখার কত দ্রুত পাহাড় ফেরে পুরোপুরি স্বাভাবিক ছন্দে।​
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/Uncategorized/
শান্তি ফিরছে পাহাড়ে, মোর্চার একাধিক দাবি মানছে রাজ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement