advertisement

বিজেপি ও তৃণমূলের মেগা ইভেন্ট, CAA সমর্থনে মুকুল, রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে পদযাত্রা উত্তরবঙ্গে

Last Updated:

দুই মেগা ইভেন্ট ঘিরে সরগরম কোচবিহার শহর

#কোচবিহার: CAA-এর সমর্থনে বিজেপির মিছিল ও রাজ্য সরকারের নির্দিষ্ট কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গে দুই মেগা ইভেন্ট ৷ একদিকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে বইয়ের জন্য হাঁটুন পদযাত্রা ৷ ঠিক অন্যদিকে অনুমতি ছাড়াই রাজ্য বিজেপি নাগরিক অভিনন্দন যাত্রার সিদ্ধান্ত নিয়েছে ৷ বিজেপির এই কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই ও বিজেপি নেতা মুকুল রায়, আলিপুরদুয়ারের সাংসদ জনবার্লা, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক-সহ একাধিক বিজেপির নেতা কর্মীরাও ৷
বিজেপির মিছিলটি বিশ্বসিংহ রোড, কেশব রোড বাসস্ট্যান্ড এলাকা হয়ে ফের বিজেপি কার্যালয়ে ফিরবে ৷ একই সঙ্গে বিজেপির দলীয় কার্যলয় লাগোয়া রাশমেলার মাঠে সরকারি বইমেলার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৷ এই অনুষ্ঠানকে ঘিরে একটি বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়েছে যারই নেতৃত্বে থাকছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ৷ CAA লোকসভা ও রাজ্যসভায় পাশ হওয়ার পরে দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে প্রতিবাদে গর্জে উঠেছে ৷ বিভিন্ন মানুষেরা ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও ৷
advertisement
একাধিক পদযাত্রা ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন তৃণমূলনেত্রী স্বয়ং ৷ শুধুই এই রাজ্য নয় উত্তরপ্রদেশ, কর্নাটক, বিহার, তেলঙ্গানা, অসম, ত্রিপুরাতেও বিদ্রোহের আগুন দেখা গিয়েছে ৷ এরপরে ই বিজেপিও বিরোধীদের পাল্টা দিতে CAA-এর সমর্থনে সমাজের বিশিষ্টজন তথা শিক্ষাবিদদের দের সই করা সম্মতিপত্র প্রকাশ করেছে ৷ একাধিক পদযাত্রার কৌশল নিয়েছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বিজেপি ও তৃণমূলের মেগা ইভেন্ট, CAA সমর্থনে মুকুল, রবীন্দ্রনাথ ঘোষের নেতৃত্বে পদযাত্রা উত্তরবঙ্গে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement