advertisement

Malbazar Accident : মর্মান্তিক! মালবাজারে শৌচালয়ের সেপটিক ট্যাঙ্ক বানাতে গিয়ে আটকে পড়লেন দুই মিস্ত্রি, চরম পরিণতি

Last Updated:

Malbazar Accident : তেশিমিলার গোয়াবাড়ি এলাকার বাসিন্দা এই দুই রাজমিস্ত্রির মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আরও একজন আটকে পড়া রাজমিস্ত্রির সহকারীকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে মালবাজার হাসপাতালে।

শৌচালয়ের সেপটিক ট্যাংক নির্মাণ করতে গিয়ে মৃত দুই, আহত একজন।
শৌচালয়ের সেপটিক ট্যাংক নির্মাণ করতে গিয়ে মৃত দুই, আহত একজন।
মালবাজার: শৌচালয়ের সেপটিক ট্যাংক নির্মাণ করতে গিয়ে মৃত দুই, আহত একজন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রবিবার সকালে মালবাজারের তেসিমিলা গ্রাম পঞ্চায়েতের ৬০ নম্বর কলোনীর কালী মন্দির লাগোয়া এলাকায় ঘটনাটি ঘটে।
এদিন এই এলাকার একটি বাড়ির নির্মীয়মান শৌচাগারের ট্যাংকের সাটারিং খোলার কাজ হচ্ছিল। সাটারিং খুলতে ট্যাংকের নীচে নেমেছিলেন রাজমিস্ত্রিরা। সেখানেই আটকে পড়েন তাঁরা। ওঁদের চিৎকারে ছুটে আসেন বাসিন্দারা। মালবাজার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসার পর দুই রাজমিস্ত্রিকে মৃত বলে ঘোষণা করা হয়।
advertisement
advertisement
মৃতদের নাম, শাহিদ হক (২৮) ও আমিনুর ইসলাম (২৫)। তেশিমিলার গোয়াবাড়ি এলাকার বাসিন্দা এই দুই রাজমিস্ত্রির মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আরও একজন আটকে পড়া রাজমিস্ত্রির সহকারীকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে মালবাজার হাসপাতালে।
মালবাজার দমকল কেন্দ্রের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নির্মীয়মান ট্যাংকের গর্তের ভেতর থেকে প্রচুর জল বের করেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা বুঝতে তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ।
advertisement
রকি চৌধুরী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Malbazar Accident : মর্মান্তিক! মালবাজারে শৌচালয়ের সেপটিক ট্যাঙ্ক বানাতে গিয়ে আটকে পড়লেন দুই মিস্ত্রি, চরম পরিণতি
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement