advertisement

মালদহে আদিবাসী তরুণীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ

Last Updated:

মালদহের গাজোলে এক আদিবাসী তরুণীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ।

#মালদহ: মালদহের গাজোলে এক আদিবাসী তরুণীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ। অভিযুক্ত ছ'জনের মধ্যে পাঁচজনই ওই তরুণীর প্রতিবেশী। তাদের চিনতে পেরেছেন নির্যাতিতা। দু'জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ মেলেনি।
সোমবার রাত ১১। মালদহের গাজোলের শ্যামপুরের বাসিন্দা আদিবাসী তরুণী পালাগান শুনে বাড়িতে ফিরছিলেন। অভিযোগ, সেই সময় পুকুরপাড়ে জোর করে তাঁকে তুলে নিয়ে যায় ছ'জন। এরপর তরুণীকে গণধর্ষণ করে পালিয়ে যায় অভিযুক্তরা। তরুণী অচৈতন্য হয়ে পড়েন। রাতে কোনওমতে বাড়িতে ফিরে ঘটনা জানান তরুণী। অভিযুক্তদের মধ্যে পাঁচজনই প্রতিবেশী হওয়ায় চিনতে পারেন নির্যাতিতা।
advertisement
মঙ্গলবার গাজোল থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। রাতে অসিত মণ্ডল নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে গ্রেফতার করা হয়েছে বিফল মণ্ডল নামে আরও একজনকে। বুধবার মালদহ মেডিক্যালে নির্যাতিতার শারীরিক পরীক্ষা হয়। তাঁর জবানবন্দিও নথিভুক্ত করেছে পুলিশ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
মালদহে আদিবাসী তরুণীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement