আর্থিক মন্দার প্রভাব নেই লাভায়, পর্যটকদের ভিড় বাড়ছে
Last Updated:
কালিম্পং থেকে ৩৩ কিলোমিটার দূরে লাভা। অসাধারণ সৌন্দর্য্যের জন্যই লাভায় ফুটে আসেন পর্যটকরা। আসলে পাহাড় যে এক এক জায়গায় একেক রকম। স্থানীয় প্রশাসনের হিসাব, এই মুহূর্তে প্রায় আড়াই হাজার পর্যটক লাভায় রয়েছেন। এদের বড় অংশই বাঙালি। নভেম্বর ও ডিসেম্বরের জন্যও পুরোদমে বুকিং চলছে।
#লাভা: পর্যটনের ভরা মরশুমেও পর্যটকের জন্য হা-পিত্যেশ। দেশের হট ফেভারিট টুরিজম স্পটগুলিতেও মন্দার ছায়া। এই মন্দা কাটিয়ে পর্যটকের ঢল নেমেছে, এমন ডেস্টিনেশন হাতে গোণা। পর্যটনে মন্দার প্রভাব এখানেই নেই। মরশুম শুরু হতেই বরাবরের মতোই পর্যটকদের ভিড়। কেউ বলছেন, ভিড়টা একটু যেন কম, আবার কারোর দাবি, না-না, ভিড় আগের মতোই আছে। সে যাই হোক পর্যটনে মন্দার প্রভাব লাভায় পড়েনি।
বাকি সবক্ষেত্রের মতো আর্থিক মন্দার মুখে পর্যটনও। দেশের অনেক হট ফেভারিট স্পটও পর্যটকদের জন্য হা-পিত্যেশ করছে। লাভায় আবার উলটো ছবি। লাভার হোম-স্টে গুলো প্রায় ভর্তি। হোটেলে ভিড় একটু কম। তবে বিকিকিনি হচ্ছে আগের মতোই। পর্যটকরা ভিড় করায় খুশি স্থানীয় ব্যবসায়ীরা
কালিম্পং থেকে ৩৩ কিলোমিটার দূরে লাভা। অসাধারণ সৌন্দর্য্যের জন্যই লাভায় ফুটে আসেন পর্যটকরা। আসলে পাহাড় যে এক এক জায়গায় একেক রকম। স্থানীয় প্রশাসনের হিসাব, এই মুহূর্তে প্রায় আড়াই হাজার পর্যটক লাভায় রয়েছেন। এদের বড় অংশই বাঙালি। নভেম্বর ও ডিসেম্বরের জন্যও পুরোদমে বুকিং চলছে।
advertisement
Location :
First Published :
Oct 13, 2019 4:05 PM IST