advertisement

পঞ্চায়েত নির্বাচন ঘিরে অশান্তি, গুলি করে খুন করা হল তৃণমূল কর্মীকে

Last Updated:

পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উত্তপ্ত মালদা ৷ শাসক এবং বিরোধী দলের মধ্যে সংঘর্ষ ৷ মালদার পুখুরিয়ার রঘুনাথপুরে গুলি করে খুন করা হল এক তৃণমূলকর্মীকে ৷

#মালদা: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উত্তপ্ত মালদা ৷ শাসক এবং বিরোধী দলের মধ্যে সংঘর্ষ ৷ মালদার পুখুরিয়ার রঘুনাথপুরে গুলি করে খুন করা হল এক তৃণমূলকর্মীকে ৷ নিহত তৃণমূল কর্মীর নাম নয়ন মণ্ডল ৷ অভিযোগের তির সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে ৷ ঘটনার তদন্তে নেমে ৯ সিপিএম-কংগ্রেস কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ৷
ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যেবেলা ৷ রাতে ভোটের প্রচার শেষে বাইকে বাড়ি ফিরছিলেন ওই তৃণমূলকর্মী ৷ সেই সময়ই আচমকা হামলা চালান হয় নয়নের উপর ৷ প্রথমে মাথায় গুলি করা হয় ৷ তারপর বোমা মেরে খুন করা হয় নয়নকে ৷ এমনটাই দাবি নয়নের পরিবারের ৷
ঘটনাটি ঘটার পরই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা ৷ তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি ৷ চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
পঞ্চায়েত নির্বাচন ঘিরে অশান্তি, গুলি করে খুন করা হল তৃণমূল কর্মীকে
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement