তুফানগঞ্জে আক্রান্ত হয়ে এসডিও অফিসে আশ্রয় তৃণমূল বিধায়কের
Last Updated:
#কোচবিহার: একুশে জুলাইয়ের সভার প্রস্তুতিতে মঙ্গলবার তুফানগঞ্জ যান তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সভায় যাওয়ার পথে চৌপথিতে তাঁকে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পুলিশ বিজেপি কর্মীদের সরাতে গেলে শুরু হয় বচসা। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ।
সুব্রত বক্সির সভায় যাওয়ার পথে আক্রান্ত হন তুফানগঞ্জের তৃণমূল বিধায়ক ফজলে করিম মিঞা। তাঁর গাড়ি ভাঙচুরের চেষ্টা হয়। হামলা থেকে বাঁচাতে বিধায়ককে নিয়ে এসডিও অফিসে ঢুকে যান চালক।
advertisement
তুফানগঞ্জ থানার সামনেও চলে বিজেপির বিক্ষোভ। বিক্ষোভ ছড়ায় মারুগঞ্জে। তুফানগঞ্জ পুর ভবনে তৃণমূলের সভার বাইরেও বিক্ষোভ দেখান বিজেপিকর্মীরা। পুলিশি হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। গত ২৪ জুন মাথাভাঙাতেও বিক্ষোভের মুখে পড়েছিলেন সুব্রত বক্সি।
advertisement
Location :
First Published :
Jul 10, 2019 5:13 PM IST







