advertisement

তৃণমূলকর্মীকে পিটিয়ে মারার অভিযোগ, এলাকায় ছড়াল চাঞ্চল্য !

Last Updated:

এক তৃণমূলকর্মীকে পিটিয়ে মারার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারের পাটছড়া এলাকায়।

#কোচবিহার: এক তৃণমূলকর্মীকে পিটিয়ে মারার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল কোচবিহারের পাটছড়া এলাকায়। মৃতের নাম সুভাষ রায়।
অভিযোগ, তৃণমূল-এর অঞ্চল সভাপতির নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কোচবিহার এম জে এন হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাটছড়া এলাকার সক্রিয় তৃণমূলকর্মী সুভাষ রায়ের সঙ্গে বেশ কিছুদিন ধরেই বিরোধ চলছিল। অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে সুভাষবাবু বিভিন্ন জায়গায় অভিযোগ জানাচ্ছিলেন।
এনিয়ে এদিন দুপুরে স্থানীয় এক চায়ের দোকানে বচসা বাঁধে দু’পক্ষের। এরপর সুভাষ রায়কে স্থানীয় তৃনমূল পার্টি অফিসে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। বাঁশ,লাঠি, বাটাম দিয়ে মেরে ফেলা রাখা হয়। এরপর গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে কোচবিহার এম জে এন হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন। এই ঘটনায় মৃতের পরিবারের তরফে কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কোতয়ালি থানার পুলিশ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
তৃণমূলকর্মীকে পিটিয়ে মারার অভিযোগ, এলাকায় ছড়াল চাঞ্চল্য !
Next Article
advertisement
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’ ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের
  • ‘যা কিছু ওদের বাকি আছে, তা এখনও ধ্বংস করা শুরুই করিনি...!’

  • ইরানকে ফের হুঁশিয়ারি ট্রাম্পের

  • আবার তেহরানকে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement