SSC: কুহেলি ঘোষের পর আরও এক তৃণমূলের কাউন্সিলরের নাম অযোগ্য লিস্টে! কোথাকার কাউন্সিলর? চমকে যাবেন শুনলে!
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
SSC Tainted List: কুহেলি ঘোষের পর এবার বালুরঘাট পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহ।
অনুপ সান্যাল, দক্ষিণ দিনাজপুর: অযোগ্যদের তালিকায় ফের দেখা গেল তৃণমূলের কাউন্সিলরের নাম। কুহেলি ঘোষের পর এবার বালুরঘাট পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহ। অযোগ্যদের লিস্টে ফের তৃণমূল কাউন্সিলরের নাম থাকায় বড় হইচই।
সূত্রের খবর, কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহের সিরিয়াল নাম্বার ৪৪২-এ তার নাম রয়েছে। বালুরঘাট প্রাচ্যভারতী বিদ্যানিকেতনে শিক্ষকতা করতেন। তিনি জীবন বিজ্ঞানের শিক্ষিকা করতেন। অন্যদিকে, কাউন্সিলর কুহেলি ঘোষ জানিয়েছিলেন তিনি নিজের নাম থাকায় ক্ষুব্ধ। আইনি পথে হাঁটবার কথাও ভাবছেন বলেই জানালেন তিনি।
আরও পড়ুন: টয়লেটে ১ চামচ ফেলে দিন মাত্র ২ টাকার এই জিনিস! নোংরা দাগ, দুর্গন্ধ গায়েব, মিনিটে ঝকঝক করবে বাথরুম
advertisement
advertisement
কুহেলি জানান, ‘‘আমি চাকরিটা নিজের যোগ্যতাতেই পেয়েছি। আমি সিবিআই-কে চ্যালেঞ্জ করে আগেই মামলা করেছিলাম। আদালতে বলে এসেছিলাম, আমাকে যেকোনও তদন্তকারী সংস্থা ডাকুক। কিন্তু আমাকে আজ পর্যন্ত কেউ ডাকেনি। গতকাল জানতে পারি তালিকা প্রকাশ হবে। সেই তালিকায় আমার নাম আছে। কিন্তু কেন আমার নাম আছে, সেটা আমার কাছে পরিষ্কার নয়।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 31, 2025 8:14 PM IST










