advertisement

Lok Sabha Elections 2019 : কড়া নিরাপত্তায় রাজ্যে প্রথম দফায় কোচবিহার-আলিপুরদুয়ারে ভোটগ্রহণ শুরু

Last Updated:

দেশের মোট ৯১টি আসনে ভোটগ্রহণ চলছে ৷ অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা-সহ ১৮টি রাজ্য ও ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ চলছে

#কলকাতা: সারা দেশের সঙ্গে রাজ্যের দু'টি আসনে কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোটগ্রহণ শুরু হয়েছে ৷ আজ প্রথম দপার নির্বাচনে আলিপুর দুয়ারে মোট মোট স্পর্শকাতর বুথের সংখ্যা ৩৫০ ৷ সুষ্ঠু ভোটগ্রহণে ৩৬ কোম্পানি আধাসেনা মোতায়েন করেছেন কমিশন ৷ ভোট পরিচালনা করবেন ৫,৩০০ ভোটকর্মী ৷ আলিপুরদুয়ারের মোট ভোটার ১৬ লক্ষ ৪২ হাজার ২৫৮ ৷ মোট বুথ ১৮৩৪ ৷
আলিপুরদুয়ারের সঙ্গে সঙ্গে কোচবিহারেও চলছ প্রথম দফার ভোটগ্রহণ পর্ব ৷ কোচবিহারে কমিশনের বাড়তি নজর রয়েছে ৷ এখানে মোট বুথের সংখ্যা ২,০১০, স্পর্শকাতর বুথ ৬৮২ ৷ ৪৭ কোম্পানি আধা সেনা মোতায়েন করা হয়েছে ৷ মোট ভোটার ১৮ লক্ষ ৯ হাজার ৫৯৮ ৷ মোট ভোটকর্মী কাজ করছেন ৮০৪০ ৷
দেশের মোট ৯১টি আসনে ভোটগ্রহণ চলছে ৷ অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা-সহ ১৮টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ চলছে ৷ সারা দেশে মোট ৭ দফায় সপ্তদশ লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ৷ ১১ এপ্রিল থেকে ১৯ মে ২০১৯ চলবে ভোটগ্রহণ পর্ব ৷ ফলাফল জানা যাবে ২৩ মে ২০১৯ ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Lok Sabha Elections 2019 : কড়া নিরাপত্তায় রাজ্যে প্রথম দফায় কোচবিহার-আলিপুরদুয়ারে ভোটগ্রহণ শুরু
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement