advertisement

দালাল ধরতে বিশেষ অভিযান রেলের... বিশেষ তল্লাশিতে একের পর এক গ্রেফতার

Last Updated:

অভিযানের সময় ৩৪৬৫ টাকা মূল্যের ২টি পিআরএস টিকিট উদ্ধার করা হয়েছে। রেলওয়ে আইনের ধারা ১৪৩-এর অধীনে ৩ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করা হয়।পরের ঘটনায় ৪ তারিখ ডালখোলার আরপিএফ পোস্টের একটি দল পিআরএস কানকিতে একজন দালালকে গ্রেফতার করে।

News18
News18
জলপাইগুড়ি: রেলের টিকিট কাটা নিয়ে একাধিক নিয়ম চালু করা হয়েছে। তারপরেও দালালদের হাতে টিকিট পৌঁছে যাচ্ছে। ইতিমধ্যেই একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের এক্তিয়ারে দালালদের বিরুদ্ধে আরপিএফ অভিযানে বড়সড় সাফল্য মিলেছে। উৎসবের মরসুমে একাধিক অভিযোগ এসেছে তার প্রেক্ষিতেই অভিযান চালায় রেল। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) প্রকৃত যাত্রীরা যাতে সংরক্ষিত টিকিট পান সেটা নিশ্চিত করতে চাইছে। অন্যদিকে মালদহ থেকে আগরতলা দালালি কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। ইতিমধ্যেই তিনটি পৃথক অভিযানে, আরপিএফ তিনজন দালালকে গ্রেপ্তার করেছে এবং এক লক্ষ টাকারও অধিক মূল্যের মোট ৪৪টি পিআরএস টিকিট উদ্ধার করেছে। প্রথম ঘটনায় ২ সেপ্টেম্বর  সূত্রের তথ্যের ভিত্তিতে নিউ জলপাইগুড়ির সিআইবি এবং নিউ জলপাইগুড়ির আরপিএফ পোস্টের একটি যৌথ দল মাজাওয়ালি, জলপাইগুড়ি-স্থিত সীতারাম অনলাইন সার্ভিস নামে একটি দোকানে অভিযান চালায়। অভিযানের সময় এক দালালকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ৮৩০ টাকা মূল্যের ২টি পিআরএস টিকিট উদ্ধার করা হয়।
advertisement
অভিযানের সময় ৩৪৬৫ টাকা মূল্যের ২টি পিআরএস টিকিট উদ্ধার করা হয়েছে। রেলওয়ে আইনের ধারা ১৪৩-এর অধীনে ৩ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করা হয়।পরের ঘটনায় ৪ তারিখ ডালখোলার আরপিএফ পোস্টের একটি দল পিআরএস কানকিতে একজন দালালকে গ্রেফতার করে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
দালাল ধরতে বিশেষ অভিযান রেলের... বিশেষ তল্লাশিতে একের পর এক গ্রেফতার
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে, উত্তরবঙ্গের কয়েক জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে, জেনে নিন আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে

  • বিক্ষিপ্ত ভাবে দু’-এক জায়গায় বৃষ্টি চলবে

  • আবার মঙ্গলবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement