advertisement

South Dinajpur News : সহজ পদ্ধতিতে ছাদ বাগানে চাষ করুন থাই প্রজাতির কামরাঙা! জানুন চাষের পদ্ধতি

Last Updated:

South Dinajpur News: কামরাঙার গাছে জল বেশি হলেও পাতা হলুদ বর্ণ ধারণ করে ঝরে যায়। প্রথাগত চাষের পাশাপাশি যে জমিতে জলের যোগান ভাল সেই সমস্ত জমিতে

+
থাই

থাই প্রজাতির কামরাঙা ফল চাষ

দক্ষিণ দিনাজপুর: গ্রাম বাংলার প্রায় প্রতিটি বাড়িতেই কামরাঙা গাছ দেখতে পাওয়া যায়। ভিটামিন ‘সি’ সমৃদ্ধ এ ফলের স্বাদ কিছুটা টক-মিষ্টি। কিন্তু থাই জাতের কামরাঙার স্বাদ মিষ্টি। এই মিষ্টি কামরাঙা অতি সহজেই ছাদে টবে সহজেই চাষ করা যায়। ফলনও খুব ভাল হয়। একটি থাই মিষ্টি কামরাঙার কলমের চারা থেকে সহজেই ৬ মাসের মধ্যেই ফল পাওয়া যায়। যে কোনও মাটিতেই মিষ্টি কামরাঙার চাষ সম্ভব। কামরাঙার রোগ-বালাই খুবই কম।সারা বছরই কমবেশি ফল গাছে থাকে। তবে জুন-জুলাই এবং ডিসেম্বর-জানুয়ারিতে বেশি পরিমাণে ফল পাওয়া যায়।
ছোট টব এমনকি ১২ ইঞ্চি টবেও এর চাষ খুব সহজেই করা সম্ভব। গরম ও আদ্র জলবায়ু কামরাঙা চাষের উপযোগী। কামরাঙা গাছের চারা রোপনের সময় খেয়াল রাখতে হবে গাছের গোড়া যেন মাটি থেকে আলাদা না হয়ে যায়। চারা গাছটিকে সোজা করে লাগাতে হবে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
advertisement
সেইসঙ্গে গাছের গোড়ায় মাটি কিছুটা উঁচু করে দিতে হবে এবং মাটি হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। যাতে গাছের গোড়া দিয়ে বেশি জল না ঢুকতে পারে। এক্ষেত্রে একটি সোজা দন্ড দিয়ে গাছটিকে বেঁধে দিতে হবে। চারা লাগানোর পর প্রথমদিকে জল কম দিলেও আস্তে আস্তে জল বাড়াতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন গাছের গোড়ায় জল জমে না থাকে। আবার বেশি শুকিয়েও না যায়।
advertisement
আরও পড়ুন: High Cholesterol Control Tips: শরীর তিনটি ভয়ঙ্কর ব্যথা! হাড় ভাঙার মত ভয়ানক যন্ত্রণাই বলবে কোলেস্টেরল সব শেষ করছে!
এবিষয়ে গাছ বিশেষজ্ঞ বিদ্যুৎ মহন্ত জানান, \” কামরাঙার চারা রোপণের পর ১ মাস নিয়মিত সেচ প্রদান করতে হবে। শুষ্ক মৌসুমে এবং ফল ধরার পর প্রতি ১৫ দিন পর পর অন্তত ২ থেকে ৩ বার সেচ দিলে ফল ঝরার পরিমাণ হ্রাস পায় এবং ফলন বৃদ্ধি পায়। জুন-সেপ্টেম্বর মাসে কামরাঙার ফুল আসে এবং সেপ্টেম্বর-জানুয়ারি মাসে ফল পাকে। অধিক ফলন পেতে হলে প্রতিবছর একবার ডালগুলি কেটে কামরাঙা গাছকে ছোট রাখতে হবে। ১০-১৫ দিন অন্তর অন্তর টবের মাটি কিছুটা খুঁড়ে দেওয়া প্রয়োজন।\”
advertisement
আরও পড়ুন: Budh Nakshtra Transit 2025: হাতে মাত্র ৪৮ ঘণ্টা! রাহুর নক্ষত্রে বুধের প্রবেশ! চাকরি-কেরিয়ার-ব্যবসা বাণিজ্যে লালে লাল ৩ রাশি
কামরাঙার গাছে জল বেশি হলেও পাতা হলুদ বর্ণ ধারণ করে ঝরে যায়। প্রথাগত চাষের পাশাপাশি যে জমিতে জলের যোগান ভাল সেই সমস্ত জমিতে যদি একটু যত্ন সহকারে কামরাঙা চাষের ব্যবস্থা করেন তাহলে তাদেরও আর্থিক সক্ষমতা ফিরবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ মহন্ত।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News : সহজ পদ্ধতিতে ছাদ বাগানে চাষ করুন থাই প্রজাতির কামরাঙা! জানুন চাষের পদ্ধতি
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement