advertisement

South Dinajpur News: বইমেলা, খাদ্য মেলা নয়! হরিরামপুরে শুরু ক্রেতা সুরক্ষা মেলা, কোথায় বসেছে, কতদিন চলবে জানুন

Last Updated:

South Dinajpur News: ক্রেতা সুরক্ষা দফতর আয়োজিত এই মেলায় প্রায় ৭০টি স্টল বসানো হয়েছে। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। প্রথম দিনে মেলায় ভালই ভিড় ছিল। মেলা কতদিন চলবে, কোথায় বসেছে জেনে নিন।

ক্রেতা সুরক্ষা মেলা
ক্রেতা সুরক্ষা মেলা
হরিরামপুর, দক্ষিণ দিনাজপুর, সুজন সূত্রধরঃ শীত পড়তেই রাজ্যের নানা প্রান্তে বিভিন্ন ধরনের মেলা শুরু হয়ে গিয়েছে। সেখানে উপচে পড়ছে মানুষের ভিড়। এই আবহে দক্ষিণ দিনাজপুরে একটি ভিন্ন ধরনের মেলা শুরু হল। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর এএসডিএম উচ্চ বিদ্যালয়ের মাঠে ক্রেতা সুরক্ষা দফতরের মেলা আয়োজিত হল।
প্রদীপ প্রজ্জ্বলন ও বৃক্ষরোপণের মধ্যে দিয়ে ক্রেতা সুরক্ষা মেলার উদ্বোধন করেন রাজ্যের দুই মন্ত্রী গোলাম রব্বানী ও বিপ্লব মিত্র। এছাড়াও জেলার গুরুত্বপূর্ণ আধিকারিকেরা সেখানে উপস্থিত ছিলেন। সাধারণ মানুষকে ক্রেতা সম্পর্কিত সচেতনতা সুরক্ষা দেওয়ার জন্যই এমন মেলার আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ মন্তেশ্বরের বাজারে দুঃসাহসিক চুরি! একের পর এক দোকানে চোরের হানা, পার্টি অফিসও ছাড়ল না দুষ্কৃতীরা
২৯ নভেম্বর তথা শনিবার থেকে এই মেলা শুরু হয়েছে। আগামী ১ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে। ক্রেতা সুরক্ষা দফতর আয়োজিত এই মেলায় প্রায় ৭০টি স্টল বসানো হয়েছে। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। প্রথম দিনে মেলায় ভালই ভিড় ছিল।
advertisement
advertisement
শীত পড়লেই বাংলায় যেন মেলার মরশুম শুরু হয়ে যায়। রাজ্যের নানা জেলায় ভিন্ন ভিন্ন ধরনের মেলা বসে। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর এএসডিএম উচ্চ বিদ্যালয়ের মাঠে যেমন ক্রেতা সুরক্ষা দফতরের মেলা আয়োজিত হয়েছে। আজ থেকে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: বইমেলা, খাদ্য মেলা নয়! হরিরামপুরে শুরু ক্রেতা সুরক্ষা মেলা, কোথায় বসেছে, কতদিন চলবে জানুন
Next Article
advertisement
ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের...বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল
ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের...বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল
  • ইডেনে মহারাজকে আলিঙ্গন শাহরুখের.

  • বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও শাহরুখ-সৌরভের ভিডিও ভাইরাল

  • বক্সে কিং কানের মুখে অবশ্য হতাশার ছাপ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement