advertisement

South Dinajpur News: নিরাপত্তা ঢিলেঢালা বালুরঘাট হাসপাতালে! অভি‌যোগ রোগীর আত্মীয়দের

Last Updated:

West Bengal news: দীর্ঘদিন ধরে বেসরকারি নিরাপত্তা সংস্থার মাধ্যমে এই জেলা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা পরিচালিত হয়ে আসছে। কিন্তু হাসপাতালে ভাঙচুরের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

+
জেলা

জেলা হাসপাতাল

দক্ষিণ দিনাজপুর: দীর্ঘদিন ধরে বেসরকারি নিরাপত্তা সংস্থার মাধ্যমে এই জেলা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা পরিচালিত হয়ে আসছে। কিন্তু হাসপাতালে ভাঙচুরের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়েই পরিচালিত হচ্ছে বালুরঘাট হাসপাতাল এমনই অভিযোগ রোগীর প্রয়োজনদের। এমনকি ১০ তলা এই সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ঢোকার পথেই শুধুমাত্র নিরাপত্তারক্ষী লক্ষ্য করা যায়। এই হাসপাতালের অন্যান্য যে সমস্ত ওয়ার্ডগুলি রয়েছে তার সামনে কিংবা অন্যান্য জায়গায় নিরাপত্তারক্ষীদের চোখে পড়ে না অভিযোগ রোগীর পরিজনদের। আরও অভিযোগ, এই হাসপাতাল চত্বরে নেই কোনও পুলিশ ক্যাম্প, মাত্র ২ থেকে ৩ জন সিভিক ভলেন্টিয়ার ও দুই একজন পুলিশ দিয়েই কাজ চলছে। যে কোনও মুহূর্তে বড় ঘটনা ঘটলে তার দায় কে নেবে, সেই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।
advertisement
advertisement
আগে একাধিকবার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের ভেতরে বিউটি পার্লার সহ একাধিক ব্যবসায়ী সংস্থা চালানোর অভিযোগ উঠেছে, এমন ঘটনা একাধিকবার খবরের শিরোনামে উঠে আসে। এরপরেও হাসপাতাল কর্তৃপক্ষের হুঁশ ফেরেনি। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়, হাসপাতালের সুরক্ষা নিয়ে খুব শীঘ্রই একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। পরিদর্শনে হাসপাতালে অ্যাম্বুলেন্স রাখার পার্কিং খতিয়ে দেখা হয়। এরপর রাত্রিকালীন নিবাস, মানসিক বিভাগ, আবাসিকদের চিকিৎসা কেন্দ্র-সহ হাসপাতালের নানা দিক খতিয়ে দেখা হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: নিরাপত্তা ঢিলেঢালা বালুরঘাট হাসপাতালে! অভি‌যোগ রোগীর আত্মীয়দের
Next Article
advertisement
Supreme Court on 'Freebies': ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’ কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
ভোটের আগে ‘খয়রাতির নীতি’! ‘এ কোন সংস্কৃতি গড়ে তুলছি আমরা?,’কড়া সমালোচনা সুপ্রিম কোর্টের
  • সুপ্রিম কোর্ট জানিয়েছে, অধিকাংশ রাজ্যই রাজস্ব ঘাটতির মুখে

  • শীর্ষ আদালতের মতে, খয়রাতির নীতি দেশের আর্থিক উন্নয়নের পথে বড় বাধা

  • বেঞ্চ বলেছে, রাজ্যগুলির উচিত কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে মনোযোগী হওয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement